১৫৬ সীরাতুল মুস্তফা (সা) আল্লাহ তা'আলা আরো বলেন : 4,154) 20045 ৩৫ “এটা যখন তার নিকট সুস্পষ্ট হলো যে, সে (আযর) আল্লাহর শত্রু, তখন ইবরাহীম তার সাথে সম্পর্ক ছিন্ন করল।” (সূরা তাওবা : ১১৪) এ আয়াত দ্বারা পরিষ্কার প্রকাশ পেল যে, যেভাবে ঈমানদারদের জন্য আল্লাহ জাল্লা শানুহু এবং তার রাসূল মুজতবা (সা)-এর প্রতি ভালবাসা ও আনুগত্য ঘোষণা করা আবশ্যিক, ঠিক তেমনিভাবে ক্ষেত্র বিশেষে) আল্লাহর দুশমনদের সাথে শক্রতা ও বিদ্বেষের ঘোষণা দেয়াও জরুরী ।-যেমন তিনি (সা) নবম হিজরীতে হযরত আলী (ক)-কে বিশেষভাবে এজন্যে মক্কায় প্রেরণ করেছিলেন, হজ্জের মৌসুমে যেন তিনি সমগ্র উম্মতের কাছে এ ঘোষণা দেন, যা সূরা তাওবায় নাধিল হয়েছিল । এবং হাদীস শরীফে এসেছে £ 0231 1585-॥ ৯৫-5 4) 52 এ) £5512 “যে ব্যক্তি আল্লাহর মহব্বতে ভালবাসলো এবং আল্লাহর জন্যই বিদ্বেষ পোষণ করলো, সে তার ঈমান পূর্ণ করলো ।” আর আল্লাহর প্রতি মহব্বত ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হতে পারে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর দুশমনদের সাথে পূর্ণ শত্রুতা ও বিদ্বেষতাৰ পোষণ না করবে। অন্তরে আল্লাহর দুশমনদের প্রতি যতটুকু অনুভূতি থাকে, আল্লাহর মহব্বত অন্তর থেকে ততটুকই খালি থাকে । আন্মাহ তা'আলা কারো জন্যই দুটি অন্তর সৃষ্টি করেননি, কাজেই একটি অন্তরে দুটি পরস্পর বিরোধী বস্তু কিরূপে অবস্থান করবে ? পরিপূর্ণ মু'মিন তো এ ব্যক্তি, যে আল্লাহর সন্তুষ্টি ও রেযামন্দির বিপরীতে সারা দুনিয়ার অসস্তুষ্টির বিন্দুমাত্র পরোয়া করে না। *০০)। ৬ ৮ 45 ০৭৮৯। মহান পয়গান্বর (আ)-গণের সুন্নত তথা আদর্শ তো এটাই, যেভাবে তারা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর প্রতি ঈমান ও সত্যায়নের আহ্বান জানান, ঠিক তেমনিভাবে কুফর, শিরক ও তাগুতকেও মিথ্যা প্রতিপন্ন করা ও অস্বীকারের আহ্বান জানান । যেমন আল্লাহ বলেন : ৪18301৭০০১০ এ (০৫০৫১ 0৮2 “অথচ তারা তাগৃতের কাছে বিচারপ্রার্থী হতে চায়, যদিও তা প্রত্যাখ্যান করার জন্য তাদেরকে নির্দেশ দেয়া হয়েছে।” (সুরা নিসা : ৬০) বিস্তারিত জানার প্রয়োজন হলে ইমামে রব্বানী মুজাদ্দিদ আলফে সানী (র) প্রণীত মাকতুবাত,পৃ. ৩২৫, প্রথম দফতর, মাকতুব নং ২৬৬ দেখুন । কুরায়শগণ যখন দেখলো যে, দু'বার বলা সত্তেও আবূ তালিব নবীজী (সা)-এর সহায়তা ও তন্ত্বীবধানে কিছুটা নমনীয়, তখন তারা তৃতীয়বার নিজেদের মধ্যে পরামর্শ করে আবূ তালির্বের কাছে এলো এবং বলল, আবূ তালিব ! এই যে উমারা ইবন ওহীদ, কুরায়শের খুবই সুন্দর, সুঠাম এবং অনিন্দ্য সুন্দর, খুবই চতুর ও বুদ্ধিমান যুবক, আপনি তাকে গ্রহণ করুন আর তার পরিবর্তে আপনার ভাইপো, আমাদের পুরা সম্প্রদায়ের মধ্যে যে বিভেদ সৃষ্টি করেছে, তাকে আমাদের হাতে সোপর্দ করুন, যেন আমরা তাকে হত্যা করে গোটা সম্প্রদায়রে বিপদ থেকে উদ্ধার করতে পারি। ড/৬/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ১৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।