১৫৪ সীরাতুল মুস্তফা (সা) অপরকে) বিবাহ করার সৌভাগ্য লাভ করেন এবং “যুন-নূরাইন' উপাধিতে আখ্যায়িত হন। যত দিন পর্যন্ত রাসূলুল্লাহ (সা) জনগণকে শুধু ইসলামের দাওয়াত দিতে থাকেন, ততক্ষণ পর্যন্ত কুরায়শ তার কোন প্রতিবাদ করেনি । কিন্তু যখনই প্রকাশ্য ঘোষণা, মূর্তিপূজার অসারতা ও খারাবী বর্ণনা করতে শুরু করলেন এবং কুফর ও শিরক থেকে লোকজনকে বারণ করতে লাগলেন, তখনই কুরায়শগণ নবী (সা)-এর প্রচণ্ড বিরোধিতা ও শত্রুতা শুরু করে । কিন্তু আবূ তালিব তার সহায় ও সাহায্যকারী হিসেবে থেকে যান। আপনার ভাইপো আমাদের প্রতিমাগুলোকে মন্দ বলে, এগুলোর সমালোচনা করে, আমাদের ধর্মকে খারাপ আর আমাদেরকে আহমক, মূর্খ এবং আমাদের পূর্বপুরুষদেরকে পথভ্রষ্ট বলছে। আপনি হয় তাকে নিষেধ করুন অথবা তার ও আমাদের মধ্যে কিছু হলে আপনি আসবেন না, আমরা নিজেরাই বোঝাপড়া করব । আবূ তালিব তাদেরকে সুসম্পর্ক ও নম্রতা দিয়ে বশীভূত করেন। আর হযরত (সা) একইভাবে তাওহীদের দাওয়াত এবং কুফর ও শিরকের বিরুদ্ধাচরর্ণ মশগুল থাকলেন । এতে আবু লাহাব এবং তার সমচিত্তার লোকদের হিংসা ও শক্রতার আগুনে ঘৃতাহ্তির কাজ করল । এসব লোকের একটি দল দ্বিতীয়বার আবূ তালিবের নিকট এলো এবং বলল, আপনার শরাফত ও মর্যাদা আমাদের নিকট গ্রহণযোগ্য, কিন্তু নিজেদের প্রভুদের প্রতি অভিসম্পাত আর পূর্বপুরুষদেরকে আহমক ও মূর্খ বলার বিষয়টি আমরা সহ্য করতে পারি না। আপনি আপনার ভ্রাতুষ্পুত্রকে বারণ করুন, অন্যথায় লড়াই করে আমাদের কোন এক পক্ষ শেষ হয়ে যাবে । এ কথা বলেই তারা চলে গেল । পুরো খান্দান ও সম্প্রদায়ের বিরোধিতা ও শত্রতা আবূ তালিবের মনকে প্রভাবিত করলো । যখন হযরত (সো) তাশরীফ আনলেন । আবূ তালিব বললেন, হে প্রিয় বৎস! তোমার সম্প্রদায়ের লোকজন আমার কাছে এসেছিল এবং এইসব বলে গেল । কাজেই তুমি আমার প্রতি অনুগ্রহ কর এবং নিজের প্রতিও একটু নজর দাও । আমার উপর সাধ্যের অতীত বোঝা চাপিও না। আবূ তালিবের এ ধরনের বাক্যালাপে রাসূল (সা)-এর মনে এ ধারণার উদয় হলো যে, হয়ত আবূ তালিব আমার সাহায্য-সহায়তা থেকে বিরত থাকতে চাইছেন। কাজেই তিনি ছলছল নেত্রে ও ভারাক্রান্ত হৃদয়ে বললেন, চাচাজান ! আল্লাহর কসম, যদি এরা আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চন্দ্রও এনে দেয় এবং বলে এ কাজ ছেড়ে দাও, তবুও আমি কখনো তা ছাড়তে পারবো না; যতক্ষণ না আল্লাহ আমার দীনকে বিজয়ী করেন অথবা আমি ধ্বংস হয়ে যাই। এ কথা বলে তিনি কেদে ফেলেন এবং উঠে চলে যেতে লাগলেন । আবু তালিব উচ্চৈস্বরে বললেন, ওহে প্রিয় ভ্রাতুষ্পুত্র! তোমার যা খুশি কর, আমি কখনই তোমাকে শক্রর হাতে তুলে দেব না । ১. আল-বিদায়া ওয়ান নিহায়া, ৩খ. পৃ. ৪৭। ড/৬/৬/.9110001109.001)
— পৃষ্ঠা ১৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।