Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ১৫১ করেন । রাসূল (সা) বললেন, এখন নিজ সম্প্রদায়ের কাছে ফিরে যাও এবং তাদেরকেও এ ব্যাপারে অবহিত কর । আমাদের বিজয়ের সংবাদ পেলে ফিরে আসবে । আবূ যর (রা) ফিরে যান এবং দু'ভাই মিলে তাদের মাকে ইসলামের দাওয়াত দেন। মাতা অত্যন্ত আনন্দিত চিত্তে এ দাওয়াত কবুল করেন। এরপর তারা সম্প্রদায়ের লোকদের দাওয়াত দেন। সম্প্রদায়ের অর্ধেক লোক এ সময়েই ইসলাম গ্রহণ করেন ।* দ্রষ্টব্য : হযরত আমর ইবন আবাসা এবং হযরত আবূ যর (রা)-এর এ ঘটনা দ্বারা পরিষ্কার বুঝা যায় যে, হুযূর (সা)-এর আল্লাহর দীনের বিকাশ এবং বিজয় সম্পর্কে দৃঢ় বিশ্বাস ছিল। অন্যথায় এ ধরনের সহায়-সম্বলহীন অবস্থায় বিজয়ের প্রত্যাশা ওহীর সংবাদ ছাড়া অসম্ভব । আরকামের গৃহে মুসলমানদের জমায়েত যখন এভাবে আস্তে আস্তে জনগণ ইসলামে প্রবেশ করতে শুরু করলেন, তখন মুসলমানদের একটি ছোট দল তৈরি হলো । সবাই তখন সিদ্ধান্ত নিলেন যে, হযরত আরকাম; (রা)-এর গৃহে একত্রিত হওয়া যাক। হযরত আরকাম প্রথম যুগে ইসলাম গ্রহণকারীদের মধ্যে সপ্তম অথবা দশম অবস্থানে ছিলেন আর তার গৃহটি ছিল সাফা পাহাড়ে । হযরত উমর (রা)-এর ইসলাম গ্রহণের পূর্ব পর্যন্ত মুসলমানগণ সেখানে একত্রিত হতেন । হযরত উমর (রা)-এর ইসলাম গ্রহণের পর তারা যেখানে ইচ্ছা, একত্রিত হতেন ।* হাফিয ইরাকী (রে) বলেন : ৮৫০১ ০৮ ০৮৬স০০০৩ি আস্পিুএ ৮১১১ )1১ ৮4] ০০1 (০ ৮৯7০০ সিএ 21 ৬০ ১৯৯০০ [9৬ ০৮৪3 ৮০০ ০০2 ০০৯০1 ৮৫৪1) ০৮৬ ৮৩ তি ভোলে ৮১৮ ৮6৮০৩ ৭৪ 5 ০০14 ৪] 6০5 “নবী সো) আরকামের গৃহে অবস্থান নেন, সঙ্গীদের জন্য-_তাদের সম্প্রদায় থেকে গোপন রাখার জন্য, বলা হয় তারা গোপনে বের হন, গোপনে সালাত আদায় করেন, এমনকি তিন বছর চলে গেল, দয়াময় আল্লাহ এরপর পৃথিবীতে তাদের প্রকাশ ঘটালেন, নবী (সা) প্রকাশ্যে আহ্বান শুরু করলেন, যখন নাধিল হলো |: ৫১০১৪ »৮/, “যে ব্যাপারে তোমাকে আদেশ করা হয়, সেটা প্রকাশ্যে জানিয়ে দাও ।” ১. আল-ইসাবা, ২খ.১ পৃ. ৬২। ২ হযরত আরকাম (রা) বদর, উহুদ ও অন্যান্য যুদ্ধে অংশগ্রহণ করেন। হযরত আমীর মু'আবিয়া রো) এর খিলাফতকালে ৫৫ হিজরীতে ইনতিকাল করেন। ৩. আল-ইসাবা, ১খ., পৃ. ২৮। ড/৬/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।