Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

১৫০ সীরাতুল মুস্তফা (সা) (সা)! আমাকে চিনতে পেরেছেন কি? তিনি ইরশাদ করলেন, হ্যা, তুমি তো এ ব্যক্তি, যে মক্কায় আমার সাথে সাক্ষাত করেছিলে । আমি আরয করলাম, জি হ্যা, ইয়া রাসূলাল্লাহ; আমাকে কিছু তালিম দিন,... (হাদীসের শেষ পর্যন্ত)। সম্পূর্ণ হাদীস মুসনাদে আহমদে বর্ণিত আছে, আর এ হাদীস সহীহ মুসলিমেও বর্ণিত হয়েছে ।১ হযরত আবূ যর রো)-এর ইসলাম গ্রহণ হযরত ইবন আব্বাস রো) থেকে বর্ণিত আছে যে, আবু যর গিফারী (রা)-এর নিকট যখন রাসূলুল্লাহ (সা)-এর নবুয়াত লাভের খবর পৌঁছলো, তখন তিনি নিজ ভ্রাতা উনায়সকে২ বললেন, মক্কায় যাও এবং এ ব্যক্তির খবর নিয়ে এসো যিনি দাবি করেন, আমি আল্লাহর নবী এবং আসমান থেকে আমার প্রতি ওহী নাধিল হয়। তার বক্তব্যও শুনবে । আবু যর-এর পরামর্শ অনুসারে উনায়স মক্কায় আগমন করেন এবং তার সাথে মিলিত হয়ে ফিরে গেলেন। আবু যর জিজ্ঞেস করলেন, কি খবর নিয়ে এসেছ ? উনায়স বললেন, যখন আমি মক্কায় পৌঁছলাম, তখন কেউ তাকে মিথ্যাবাদী, জাদুকর বলছিল আর কেউ গল্পকার ও কবি বলছিল। কিন্তু আল্লাহর কসম, তিনি কবিও নন, আর গল্পকারও নন। উনায়স নিজে একজন খুব বড় কবি ছিলেন৷ এ জন্যে তিনি বললেন, আমি গল্পকারের কথাও শুনেছি, কিন্তু তার বক্তব্য গল্পকারদের বক্তব্যের অনুরূপ নয়। তীর বক্তব্যকে কবিতার ওজনে রেখে দেখেছি, তা কবিতাও নয়। আল্লাহর কসম, তিনি সম্পূর্ণ সত্যবাদী । তিনি আরো বললেন : ০১৬১০১৬৭১৬৬ ৮৬ 193৮9 ০০ পে ১৮৮]৩ ৮৬ 9 ০৩ ১৯ “এ ব্যক্তিকে আমি কেবল কল্যাণ এবং উত্তম কাজের নির্দেশ দিতে আর খারাপ ও অকল্যাণকর কাজ থেকে নিষেধ করতে দেখেছি। উত্তম ও পবিভ্রতম চরিত্র গঠনের নির্দেশ দিতে দেখেছি । আর তার থেকে যে বাক্য শুনেছি, কবিতা বলতে যা বুঝায় তার সাথে এর কোন মিল নেই।” আবূ যর এ সব শুনে বললেন, অন্তরের পূর্ণ প্রশান্তি হলো না। সম্ভবত আবু যর তার অবস্থা ও ঘটনাবলী পুরোপুরি শুনতে চেয়েছিলেন । এত সংক্ষিপ্ত বর্ণনা তার জন্য যথেষ্ট ও প্রশান্তিদায়ক হলো না। এ জন্যে আবূ যর নিজেই কিছু পাথেয় এবং পানির মশক নিয়ে মক্কায় রওয়ানা হন এবং হযরত আলীর মাধ্যমে দরবারে রিসালতে উপস্থিত হন। সেখানে তার বক্তব্য শোনেন ও তৎক্ষণাৎ ইসলাম গ্রহণ করেন এবং হেরেম শরীফে পৌঁছে স্বীয় ইসলাম গ্রহণের ঘোষণা দেন। ফলে কাফিরেরা তাকে এত বেশি মারধর করে যে, যমীনে শুইয়ে দেয়। হযরত আব্বাস এসে তাকে উদ্ধার ১. আল-ইসাবা, ১খ, পৃ. ৬। ২ উনায়স আবু যরব থেকে বড় ছিলেন; (ইসাবা, ১খ., পৃ. ৭৬। ড/৬/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।