Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

১৪ সীরাতুল মুস্তফা (সা) “আপাদ মস্তক যেখানেই তাকাই, কারিশমা অন্তরের আঁচল ধরে টেনে বলে, জায়গা এখানেই |” যদি আমার সময় ও শক্তি থাকত তবে আমি এর প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতাম; কিন্তু দুর্বলতা ও সময় সংকীর্ণতাহেতু এ ইচ্ছা পূর্ণ করতে পারিনি। আশা করি, কিতাবের বাকী অংশও ইনশা আল্লাহ্‌ ৮41 ১» ৮" £ £,৯১১? পর্বের চেয়ে পরবতীহি তোমার জন্য উত্তম)-এর নমুনা হবে। অতঃপর আমি এ বিজ্ঞ লেখককে উদ্দেশ্য করেই এ বিষয়ের উপর একটি বিশেষ পরামর্শ, আর একটি সাধারণ পরামর্শ ও দ“আর দ্বারা আমার বক্তব্য শেষ করছি। বিশেষ পরামর্শ হলো এই যে, উল্লিখিত বিষয়ে পঞ্চম অধ্যায়ে আমার »০)১ ৮] ৮৮51 ৮৯০৮। এর সায়্যেদুনা ইবরাহীম (আ)-এর বর্ণনা যো ইমদাদুল ফাতাওয়ার অংশ হিসেবে এর পঞ্চম অধ্যায়ে পৃ. ৪০৮ থেকে ৪১২-তে মুদ্রিত হয়েছে) সঙ্গতিপূর্ণভাবে হুবহু বা সার-সংক্ষেপ এর সাথে সংযুক্ত করে দেয়া যায়__যা এক উত্তম সংযোজন হবে । সাধারণ পরামর্শ হলো সার্বজনীনভাবে সাধারণ লোকদের জন্য, যারা উর্দূ ভাষায় সাধারণ জ্ঞান রাখেন, তারা যেন এ কিতাব পাঠ থেকে বঞ্চিত না হন। এর সবচেয়ে উত্তম ও সহজতম উপকারিতা হবে এই যে, নিজ শ্রদ্ধাম্পদ পয়গান্বর (সা)-এর প্রয়োজনীয় পরিচিতি অর্জিত হবে। এতে করে সঙ্গতভাবে ওয়াদাকৃত জান্নাত আপনার নসীব হকে_ আর এটা উত্তম নিয়ামত হওয়ার ব্যাপারে কি কারও দ্বিমত থাকতে পারে? আর দুআ হলো, আল্লাহ্‌ তাআলা গ্রন্থটির লেখককে প্রকাশ্য অপ্রকাশ্য, পার্থিব ও পারলৌকিক বরকত দান করুন এবং এ গ্রস্থটিকে গ্রহণযোগ্য ও কল্যাণকর করুন। আমীন, ছুম্মা আমীন । থানা ভবন, ৫ শাওয়াল, ১৩৫৮ হি. আশরাফ আলী ড/৬/৬/.911001109.001)

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।