১৩৮ সীরাতুল মুস্তফা (সা) সর্বপ্রথম তিনি স্বীয় নিস্বার্থ সুহৃদ, বিশিষ্ট অন্তরঙ্গ, দীর্ঘদিনের বন্ধু, দুর্দিনের সাথী অর্থাৎ হযরত আবূ বকরকে ঈমান ও ইসলামের দাওয়াত দেন! আবু বকর কোন চিন্তা-ভাবনা, কোন দ্িধা-সংশয় ছাড়াই প্রথম প্রস্তাবেই তার দাওয়াত কবুল করেন। ১০১০] ৬০০৬০ ৬৩:০৬০ 25) ১১) ০০১০৯] 9৫ ১] কি “আহমদ সো)-এর চক্ষু আবু বকর রো)-এর উপর পড়ে । এক প্রত্যায়নই তাকে সিদ্দীকে পরিণত করল ।” সুতরাং হাদীসে এসেছে, আমি যার নিকটই ইসলাম পেশ করেছি, সেই ইসলামের ব্যাপারে কিছু না কিছু ইতস্তত করেছে। কিন্তু আবু বকর ইসলাম গ্রহণে মুহূর্ত মাত্র বিলম্ব করেননি ।+ ইমাম আযম আবূ হানীফা রে)-কে যখন প্রশ্ন করা হলো যে, সর্ব প্রথম কে মুসলমান হয়েছেন ? জবাবে তিনি বলেন যে, স্বাধীন পুরুষদের মধ্যে সর্ব প্রথম আবু বকর রো) ইসলাম গ্রহণ করেছেন, মহিলাদের মধ্যে হযরত খাদীজা (রা), দাসদের মধ্যে হযরত যায়দ (রা) এবং বালকদের মধ্যে হযরত আলী (রা) ।২৩ বাদ্্উল ওহী-এর রিওয়ায়াত থেকে যদিও প্রকাশ্যত এটা মনে হয় যে, হযরত আলী সর্ব প্রথম ইসলাম গ্রহণ করেন, তার এ অগ্রগামিতা ফযীলত এবং বড়ত্রে কারণে নয়; বরং এজন্যে যে হযরত খাদীজা তো তার স্ত্রী ছিলেন ও তার অনুগত ছিলেন। আর হযরত আলী ছিলেন অল্প বয়স্ক ও তারই অভিভাবকতে প্রতিপালিত। গৃহের মহিলা ও শিশুদের এ ক্ষমতা ও প্রতিপত্তি থাকে না যে, বড়দের কোন সিদ্ধান্তে দ্বিমত পোষণ করে । কিন্তু আবু বকর (রা) এর ব্যতিক্রম, তিনি ছিলেন স্বাধীন এবং স্বতন্ত্র । কারো অনুগত ও প্রভাবাধীন ছিলেন না। কোন চাপ, প্রভাব বা ঝৌকের বশবতাঁ না হয়ে ইসলাম গ্রহণ ছিল তার মর্যাদার স্বীকৃতি । অধিকন্তু, হযরত খাদীজা ও হযরত আলীর ইসলাম গ্রহণ তাদের সত্তার মধ্যে সীমাবদ্ধ ছিল। এর বিপরীতে হযরত আবূ বকরের ইসলাম গ্রহণ ছিল ব্যাপক ও সার্বজনীন। আর সত্তাগত বৈশিষ্ট্য অপেক্ষা ব্যাপক বৈশিষ্ট্য সর্বদাই উত্তম হয়ে থাকে । এ জন্যে যে, হযরত আবু বকর (রা) ইসলাম গ্রহণ করেই ইসলামের প্রচার-প্রসার, দাওয়াত-তাবলীগে আত্মনিয়োগ করেন এবং হুযূর (সা)-কে সাহায্য করতে থাকেন; তার জন্যে একটি শক্তির উৎসে পরিণত হন । আর হযরত আলী (রো) এ সময়ে বালকমাত্র ছিলেন। তিনি ইসলামের দাওয়াতে কি সাহায্য করতে পারতেন ? হযরত আলী তো তার ইসলাম গ্রহণের কথা আপন পিতার ১. প্রাগুক্ত, ১খ. পৃ. ৯৫। ২ আল-বিদায়া ওয়ান নিহায়া, ৩খ. পৃ. ২৯। ৩. প্রাণ্ডক্ত। ড/৬/৬/.9110001109.001)
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।