Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ১৩৭ নওড্ফল ইসলাম গ্রহণে ধন্য হন এবং এর পরপরই হযরত আলী (কে), যিনি দীর্ঘকাল তারই অভিভাবকত্ব ও তত্বাবধানে ছিলেন, তিনি দশ বৎসর বয়সে ইসলাম গ্রহণ করেন এবং নবৃয়াত লাভের পরদিন অথথ মঙ্গলবার তার সাথে নামাঘ আদায় করেন ইবন ইসহাকের বর্ণনায় আছে, নবুয়াত লাভের পরবর্তী দিন আলী (রা) ন্বী (সা) ও হযরত খাদীজা (রা)-কে নামায পড়তে দেখে জিজ্ঞেস করেন, এটা কি? জবাবে তিনি ইরশাদ করেন, এটাই আল্লাহর দীন। এ দীন নিয়েই পয়গাম্বরগণ পৃথিবীতে আসেন । আমি তোমাকে আল্লাহর দীনের প্রতি আহ্বান জানাচ্ছি যে, তারই ইবাদত কর এবং লাত-উযযাকে অস্বীকার কর। হযরত আলী বললেন, এতো সম্পূর্ণ নতুন কথা! ইতোপূর্বে কখনো এ ধরনের কথা শুনিনি । আমি আমার পিতা আবু তালিবের কাছে না শুনে এ ব্যাপারে কিছুই বলতে পারব না। নবী (সা)-এর কাছে এটা খুব কঠিন মনে হলো যে, এ গুপ্ত বিষয়টি না জানি কারো কাছে প্রকাশ হয়ে পড়ে! কাজেই বললেন হে আলী, যদি তুমি ইসলাম কবুল নাও কর, তবুও কারো কাছে এটা ফাস করবে না। হযরত আলী চুপ থাকলেন । একটা রাতও কাটলো না, আলীর অন্তরে ইসলাম প্রবেশ করিয়ে দেয়া হলো । প্রভাত হলে তিনি তার সমীপে উপস্থিত হয়ে জিজ্ঞেস করলেন, আপনি কোন্‌ বিষয়ে দাওয়াত দিচ্ছেন ? তিনি (সা) ইরশীদ করলেন : “সাক্ষ্য দাও যে, আল্লাহ এক, তার কোন শরীক নেই । লাত-উযযাকে অস্বীকার কর, মূর্তিপূজা থেকে ঘৃণা ও অসন্তুষ্টি প্রকাশ কর।” হযরত আলী ইসলাম কবুল করলেন। দীর্ঘকাল পর্যন্ত (অর্থাৎ কিছু কিছু বর্ণনামতে এক বছর) নিজের ইসলাম গ্রহণের কথা আবূ তালিবের কাছে গোপন রাখলেন ।* এর কিছুকাল পরে তার মুক্তিপ্রাপ্ত গোলাম যায়দ ইবন হারিসা (রা) ইসলাম গ্রহণ করেন এবং তার সাথে নামায আদায় করেন 1? আবূ বকর সিদ্দীক (রা)-এর ইসলাম গ্রহণ যখন পরিবারভুক্ত সবাই ইসলামে প্রবেশ করলেন, তখন তিনি নিজ বন্ধু ও সতকর্মশীলদেরকে এ বিরাট অনুগ্রহ ও বিশাল দানে শরীক হওয়ার আহ্বান জানান । ১. এক বৎসর যখন মক্ায় দুর্ভিক্ষ দেখা দেয়, তখন হযরত (সা) নিজ পিতৃব্য হযরত আব্বাসকে বললেন, চাচা আবু তালিবের পোষ্যের সংখ্যা বেশি, আর দুর্ভিক্ষ চলছে। এজন্যে আবূ তালিবকে কিছু সাহায্য সহযোগিতা করা দরকার, যাতে তার ভার কিছুটা লাঘব হয়। কাজেই তার কোন কোন সন্তানকে আপনি আর কাউকে আমি নিজ তর্্বাবধানে নিয়ে আসি। তারা উভয়ে আবূ তালিবের কাছে এসে প্রস্তাবটি উত্থাপন করলেন । আবু তালিব বললেন, আকিলকে আমার জন্য রেখে তোমরা যাকে ইচ্ছা, নিয়ে যাও। ফলে তিনি আলীকে এবং আব্বাস রো) জাফরকে নিজ অভিভাবকত্ে গ্রহণ করতে পসন্দ করলেন। (সীরাতে ইবন হিশাম, ১খ. পৃ. ৮৪)। ২ উয়ুনুল আসার, ১খ. পৃ. ৯৩। আল-বিদায়া ওয়ান নিহায়া, ৩খ. পৃ. ২৪। ৪. উয়ুনুল আসার, ১খ. পৃ. ৯৪। ড/৬/৬/.9110001109.001) ও

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।