Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

১৩৬ সীরাতুল মুস্তফা (সা) হয়েছে) তার উপর কোন নামায ফরয ছিল কি না। কিছু আলিমের মতে মিরাজের পূর্বে কোন নামায ফরয ছিল না। নবী (সা) যতটা চাইতেন, নামায পড়তেন । কেবল রাতের নামাযের নির্দেশ অবতীর্ণ হয়েছিল। আর কিছু আলিমের মতে নবৃয়াতের শুরু থেকে দুটি নামায ফরয ছিল । দু" রাক'আত ফজরের এবং দু" রাক'আত আসরের | যেমন আল্লাহ তা'আলা বলেছেন : ১৬৫৪০ ০এ৫ ০ ১৯০৪ দে “আর সকাল সন্ধ্যায় আপনার প্রভুর প্রশংসা জ্ঞাপন করুন ।” (সূরা মু'মিন : ৫৫) ১০ 059 ১৩) 6৮ 03 এ৩) ০০০ গছ “সূর্যোদয় ও অস্তগমনের পূর্বে আপনার রবের সপ্রশংস তসবীহ পাঠ করুন।” (সূরা তাহা : ১৩০) ১৬৭। ৮৮ 59০০] 0 “আর দিনের দু'প্রান্তে নামায কায়েম করুন।” (সূরা হুদ : ১১৪) আর এর কিছুদিন পরে সূরা মুযযাম্মিল নাধিল হয় এবং কিয়ামে লায়ল অর্থাৎ তাহাজ্জুদের নামাযের নির্দেশ নাযিল হয়। (ফাতহুল বারী, কিতাবুস সালাত, ০১.| ০০ ০8৪ অধ্যায়) আল্লামা সুহায়লী বলেন, মুযানী ও ইয়াহিয়া ইবন সাল্লাম থেকে এমনটিই বর্ণিত হয়েছে। মুকাতিল ইবন সুলায়মান থেকে বর্ণিত হয়েছে যে, আল্লাহ তা'আলা ইসলামের শুরুতে দু' রাক'আত প্রত্যুষের এবং দু' রাক'আত সন্ধ্যার নামায ফরয করেন। পরে শবে মি'রাজে পাচ ওয়াক্ত নামায ফরয করা হয় ২ সর্ব প্রথম যারা ইসলাম গ্রহণ করেন” সর্ব প্রথম তার পবিভ্র সহধর্মিণী হযরত খাদীজাতুল কুবরা রো) ইসলাম গ্রহণ করেন এবং সোমবার সন্ধ্যায় তার সাথে প্রথম নামায আদায় করেন । কাজেই প্রথম কিবলার অনুসারী তিনিই ছিলেন । (ইসাবা, উয়ুনুল আসার) । এরপর ওরাকা ইবন ১. রাউযুল উনূফ, ১খ. পৃ. ১৬২। উয়ুনুল আসার, ১খ. পৃ. ৯১। 4০০1১১১৮৫৪৪ 401৮০) অর্থ হলো আল্লাহ তা'আলা তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট । পবিত্র কুরআনের বিভিন্ন স্থানে এ বাক্যই উদ্ধৃত হয়েছে। স্মরণ করা যেতে পারে যে, আল্লাহ তা“আলা তাদের প্রতিই সন্তুষ্ট থাকেন যাঁর সমাপ্তি ঈমান ও ইসলামের উপর হয়; ফাসিক ও মুনাফিকের উপর আল্লাহ কখনই সন্তুষ্ট থাকেন না। ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।