সীরাতুল মুস্তফা (সো) ১৩৫ ২০. ইমাম মালিক রে)-কে কোন ব্যক্তি প্রশ্ন করলো, মানুষের নাম জিবরাঈল রাখা কিরূপ? তিনি এটা পসন্দ করেননি ১ তাওহীদ ও রিসালতের পর সবচে" প্রথম ফরয তাওহীদ ও রিসালতের শিক্ষাদানের পর মহানবী (সা)-কে যে বিষয়ে শিক্ষা দেয়া হয়, তা ছিল উযু ও নামায । প্রথমে হযরত জিবরাঈল (আ) পায়ের গোড়ালী দ্বারা মাটিতে আঘাত করলে একটি ঝর্ণার সৃষ্টি হয়। এতে জিবরাঈল (আ) প্রথমে উযু করেন এবং নবী করীম সো) দেখতে থাকেন । এরপর তিনিও একইভাবে উযূ করেন। অতঃপর জিবরাঈল (আ) দু" রাক'আত নামায পড়ান এবং নবী (সা) তার ইকতিদা করেন। উযু ও নামায শেষে তিনি গৃহে প্রত্যাবর্তন করেন এবং হযরত খাদীজা (রা)-কে উযু ও নামায শিক্ষা দেন। এ বর্ণনা “দালাইলে আবু নুয়াইমে' (১খ. পৃ. ৭০) হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। হাফিয আসকালানী হাদীসটির সনদ “যঈফ' বলেছেন । হযরত উসামা ইবন যায়দ (রা) স্বীয় পিতা হযরত যায়দ ইবন হারিসা (রা) থেকে বর্ণনা করেছেন, হযরত রাসুলে করীম (সো) ইরশাদ করেন, নবুয়াতের প্রাথমিককালে ওহী নাধিলের সময় জিবরাঈল (আ) আমার নিকট আসেন এবং আমাকে উু ও নামায শিক্ষা দেন। এ রিওয়ায়াত “মুসনাদে আহমদ", “সুনানে দারা কুতনী' এবং 'মুস্তাদরাকে হাকিমে' বর্ণিত আছে। আল্লামা আযিযী শরহে “জামে সগীরে' এ হাদীসটি সম্পর্কে বলেন, শায়খ বলেছেন, হাদীসটি “সহীহ? । (সিরাজুম মুনীর, ১খ. পৃ. ২৯) আর হাদীসটি সুনানে ইবন মাজাহতেও উন্লেখ আছে। আল্লামা সুহায়লীও নিজ সনদে হাঁদীসটি বর্ণনা করেছেন। উভয়ের সনদেই ইবন লাহিয়া নামে একজন রাবী আছেন, যার সম্বন্ধে মুহাদ্দিসগণ সমালোচনা করেছেন। হাফিয ইবন সাইয়্যেদ্বন নাস (কু, আ.) বলেন, যেভাবে এ হাদীস হযরত যায়দ ইবন হারিসা (রা) থেকে বর্ণিত হয়েছে, একইভাবে হযরত বারা” ইবন আযিব রো) ও হযরত আবদুল্লাহ ইবন আব্বাস (রা) থেকেও বর্ণিত হয়েছে। হযরত ইবন আব্বাসের হাদীসে আছে, “এটা ছিল প্রথম ফরয ।' (উয়ুনুল আসার, পৃ. ৯১) আল্লামা সুহায়লী এ হাদীসটি বর্ণনা করে বলেন, কাজেই উযূ ফরয হওয়ার দিক থেকে মক্কী আর তিলাওয়াতের দিক থেকে মাদানী । এ জন্যে যে, উু সম্পর্কিত আয়াতটি হিজরতের পর মদীনায় নাষিল হয়েছে। (রাউযুল উনৃফ, ১খ. পৃ. ১৬৩) নবুয়াতের প্রথম থেকেই নবী (সা)-এর নামায পাঠ অকাট্য দলীল দ্বারা প্রমাণিত । মতভেদ কেবল পাচ ওয়াক্ত নামা ফরয হওয়ার পূর্বে (যা মিরাজের রাত্রিতে ফরয ১. রাউযুল উনূফ, ১খ. পৃ. ১৫৬। ২ ইসাবা, ৪খ. পৃ. ২৮১। ড/৬/৬/.9110001109.001)
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।