Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

১৩৪ সীরাতুল মুস্তফা (সা) ১৩. হযরত খাদীজা রো) এ কথা শুনে নবী (সো) কে ওরাকা ইবন নওফলের নিকট নিয়ে যাওয়া, যিনি তৎকালে সর্বাপেক্ষা বড় আলিম ছিলেন, এটাই প্রমাণ করে যে, কোন বিরল ঘটনা যখন ঘটে যায়, তখন তা আল্লাহওয়ালা আলিমের নিকট উপস্থাপন করা প্রয়োজন। ১৪. অধিকন্তু, কারো মধ্যস্থতায় জ্ঞানী ব্যক্তির খেদমতে উপস্থিত হওয়া অধিক উত্তম। যেমন নবী করীম (সা) হযরত খাদীজার মাধ্যমে ওরাকা ইবন নওফলের সাথে সাক্ষাত করেন। রাসূলুল্লাহ (সা) একাকী ওরাকার নিকট গমন করেন নি; বরং হযরত খাদীজাকে সঙ্গে নেন যার সাথে ওরাকার আত্ত্রীয়তার সম্পর্ক ছিল । এতে জানা গেল যে, আলিম ও সৎকর্মশীল ব্যক্তিদের সাথে সাক্ষাতের জন্য যদি কোন পথ-প্রদর্শক সাথে নিয়ে যাওয়া হয়, তবে তা হবে উপযুক্ত কাজ, যাতে করে কথোপকথন সহজতর হয় । ১৫. যে ব্যক্তি বয়সে নিজের চেয়ে বড়, তাকে শ্রদ্ধা, ইযযত-সম্মান করা খুবই জরুরী; যদিও অল্প বয়সী ব্যক্তি জ্ঞান, মর্যাদা, সম্মান ও পরিপূর্ণতায় সমস্ত আলিম সমাজ থেকে উন্নত ও উচ্চতর হয়। ১৬. ছোট যদিও মযাদার দিক থেকে বড় হয়, তবুও বয়োজ্যেষ্টদের জন্য ছোটদেরকে সম্বোধনকালে এরূপ বাক্য ব্যবহার করা বৈধ যা বয়সে ছোটদের জন্য সাধারণত ব্যবহার করা হয়। যেমন হযরতকে নবী ও রাসূল হিসেবে মেনে নেয়ার পরেও ওরাকা 1 ১ ঢ “হে ভ্রাতুষ্পুত্র !” বলে সম্বোধন করেছেন । অধিকন্তু, এটাও জানা গেল যে, ছোটরা যখন বড়দের মজলিসে উপস্থিত হয়, তখন বড়র প্রতি সম্মান প্রদর্শন করবে । যতক্ষণ পর্যন্ত এ মুরববী কথা না বলবেন, ছোট ততক্ষণ পর্যন্ত বক্তব্য শুরু করবে না। কাজেই হযরত খাদীজা যখন তাকে ওরাকার নিকট নিয়ে গেলেন এবং বললেন : এ ০%| ১ ৮ ৪ 9 ৪. “ওহে চাচাত ভাই, আপনার ত্রাতুষ্পুত্রের নিকট কিছু শুনুন।” তখনও তিনি নিশ্ুপ ছিলেন। যখন ওরাকা স্বয়ং কথা শুরু করলেন এবং বললেন : ১1১৮০ ৬ ৩২ & “হে ভ্রাতুষ্পুত্র, তুমি কি দেখেছ ?” তখন তিনি ঘটনার বিশদ বর্ণনা দিলেন ।* ১৮. ওরাকার কথার জবাবে তার এ কথা বলা :/৯ ৯৯ 4 “কী, ওরা আমাকে (মক্কা থেকে) বের করে দেবে £” বাক্য থেকে এটা জানা গেল যে, মাতৃভূমি থেকে বিচ্ছিন্নতা নবী (আ) গণের জন্যেও কষ্টদায়ক ।২ ১৯. অধিকন্তু, এ সময় ওরাকার বক্তব্য, হায় ! যদি আমি এ সময় শক্তিমান ও যুবক থাকতাম; যখন আপনার সম্প্রদায় আপনাকে দেশ থেকে বহিষ্কার করবে । এটা প্রমাণ করে যে, মানুষের জন্য কোন উত্তম কামনা করা বৈধ, যদিও সে উত্তম কর্ম অর্জনের অবকাশ না থাকে । ১. বাহজাতুন নুফুস, ১খ. পৃ ২০। ২ রাউযুল উনূফ, ১খ. পৃ. ১৫৮। ৩. বাহজাতুন নুফুস, ১খ. পৃ. ২১। ড/৬/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ১৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।