Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

১৩২ সীরাতুল মুস্তফা সো) অভ্যন্তরীণ রোগ চিকিৎসার জন্য এবং ইবাদতে দৃঢ়তা ও মযবুতি আনয়নের লক্ষ্যে যদি কোন গুহা কিংবা পাহাড়ে নির্দিষ্ট সময়ের জন্য নির্জনবাস (যেমনটি সুফীগণের নিয়ম) করা হয়, তবে এটা সুন্নত, বিদ'আত নয়। ৭. আর এটি এদিকেও ইঙ্গিত করে যে, যে ব্যক্তি গুহা কিংবা পাহাড়ে নির্জন বাসের ইচ্ছা করে, তবে তার নির্জনবাসের ঠিকানা গৃহবাসীদের জানানো উচিত। কু ধারণার সৃষ্টি না হয়, প্রয়োজনের সময় খোঁজ-খবর নিতে পারে, অসুস্থ হয়ে পড়লে সেবা-শুশ্রষা করতে পারে, ইত্যাদি । ৮. জিবরাঈল (আ) কর্তৃক তাকে তিনবার চাপ দেয়া ছিল ফিরিশতাসুলভ ও আত্মিক ফয়েয দানের উদ্দেশে, যাতে জিবরাঈল (আ)-এর আধ্যাত্বিক ও ফেরেশতাসুলভ ক্ষমতা তার মানব প্রবৃত্তির উপর বিজয়ী হয় এবং তার পবিত্র অন্তর আল্লাহর বাণী, অদৃশ্যের গোপন রহস্য এবং প্রভুর জ্ঞান বহন করতে পারে । আর তার সত্তা বরকতের সাথে অরষ্টা ও সৃষ্টির মধ্যে মাধ্যম এবং দৃশ্যমান জগতের সমাপ্তি ও অদৃশ্য জগতের সূচনা হতে পারেন। সম্মানিত “আরিফ'গণের এভাবে কাউকে ফয়েয পৌঁছানো বর্ণনা পরম্পরায় প্রমাণিত । হযরত ইবন আববাস (রা) থেকে বর্ণিত যে, একবার নবী করীম (সা) আমাকে নিজ বক্ষে চেপে ধরলেন এবং এ দু'আ করলেন : ০541 ০ ৮441 “হে আল্লাহ ! একে আপনার কিতাবের জ্ঞান দান করুন ।” (বুখারী শরীফ) নবী করীম (সা) কর্তৃক হযরত ইবন আব্বাস রো)-কে বুকে চেপে ধরা তেমনই ছিল, যেমন জিবরাঈল (আ) তাকে বুকে চেপে ধরেছিলেন । হযরত আবু হুরায়রা রো) থেকে বর্ণিত, তিনি বলেন আমি আরয করলাম, ইয়া রাসূলাল্লাহ, আমি সময় সময় আপনার নিকট থেকে হাদীস শ্রবণ করি এবং ভুলে যাই। তিনি বললেন, তোমার চাদর বিছাও । আমি চাদর বিছালাম, তিনি হাত দিয়ে কিছু ইশারা করলেন যেমন কেউ দু* হাত ভর্তি করে কিছু দেয়। এরপর বললেন যে, এখন এ চাদর তোমার বুকের সাথে লাগাও । আমি এ চাদর আপন বুকের সাথে লাগালাম । অতঃপর আমি আর কোন হাদীস ভুলিনি । (সহীহ বুখারী, ১খ. পৃ.২২)। হাফিয আসকালানী “ফাতহুল বারী'তে বলেন, কোন হাদীসে এ ব্যাখ্যা নেই যে, তিনি দু' হাত ভর্তি করে হযরত আবূ হুরায়রার চাদরে কি দিয়েছিলেন। কিন্তু এই অধম বান্দা (লিখক) বলছে, অবশ্য যদি তা পুণ্যের হয় তবে তা আল্লাহ জাল্লা শানুহুর 'পক্ষ থেকে, আর যদি (দুহাত ভর্তির কথাটা) ভুলবশত হয়ে থাকে, তবে তা শয়তানের পক্ষ থেকে । আমার ধারণা এই যে, অদৃশ্য জগতে যে হিফযের ভাণ্ডার রয়েছে, রাসূল (সা) এ হিফযের ভাপ্তার থেকে দু" হাত ভর্তি করে নিয়ে আবু হুরায়রার চাদরে ঢেলে দেন। আর পরে এ চাদর থেকে তা আবু হুরায়রার বক্ষে পৌঁছে। হিফয যদিও দৃশ্যমান জগতবাসীর কাছে অনুভবযোগ্য, কিন্তু অদৃশ্য জগতের দৃরদশী ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।