Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ১৩১ “আমার কাছে তুমিই পরিপূর্ণ হে সর্ব শক্তিমান. আমি অন্তহীন দরিদ্র, নাই কোন উচ্চবাচ্য, তুমি দয়ালু আমি সম্পূর্ণ নিঃস্ব, তুমি সম্মানী আমি পুরোপুরি অধম, তোমার সত্তা দয়া আর দানের উত্স, আর আমি তো হলাম পুরোপুরি সওয়ালের প্রতিভূ 1” হযরত মুসা (আ) মাদাইনে পৌঁছার পর যখন ক্ষুধার উদ্রেক হলো, তখন তিনি আল্লাহ তাআলার দরবারে নিজের দারিদ্র ও ক্ষুধাকে এভাবে পেশ করেছিলেন ০১৮ ০ গা 0 ০৩ ৩৮ “হে আমার প্রতিপালক, তুমি আমার প্রতি যে অনুগ্রহ করবে, আমি তার কাঙ্গাল ।” (সুরা কাসাস : ২৪) আল্লাহ প্রদত্ত রিষিকের দিকে নিজের দারিদ্র ও মুখাপেক্ষিতাকে সম্পৃক্ত রাখা ইবাদতের সার কথা এবং নবী (আ)-গণের সুন্নত । আর পাথেয় সঙ্গে না নেয়া নেপথ্যে তাওয়ান্কুলের দাবি করা । কাজেই কিছু কিছু সৎ ব্যক্তির অভ্যাস ছিল যে, একাধারে কয়েকদিন রোযা রাখতেন কিন্তু বালিশের নিচে একটি রুটি অবশ্যই রেখে দিতেন। একদিন এক ভক্ত তার মুর্শিদের বালিশের নিচ থেকে রুটিটি সরিয়ে নিল। শায়খ যখন দেখলেন যে, রুটিটি নেই, এতে তিনি অনুসারীদের প্রতি খুবই নাখোশ হন এবং কঠোর তিরস্কার করেন। ভক্তবৃন্দ বলল, হযরতের এটার কী প্রয়োজন ? শায়খ বললেন, তোমরা ভাবছো যে, আমি যেহেতৃ একাধিক্রমে রোযা রাখতে সক্ষম, কাজেই রুটি রাখার কোন প্রয়োজন নেই! তোমাদের এ ধারণা ভুল। আমি আমার শক্তির উপর নির্ভর করে রোযা রাখি না; বরং মহামহিম আল্লাহর দয়া ও অনুগ্রহের উপর ভরসা করি এবং সব সময় নিজের দুর্বলতা ও অসহায়ত্কে ভয় করে চলি, না জানি কোন্‌ সময় আমার এ সামর্থ্য ও আত্মনির্ভরতা থামিয়ে দেয়া হয় এবং মানবীয় ও দৈহিক প্রবৃত্তির প্রতি ফিরিয়ে দেয়া হয়, তখন তো এ ০২৯//৯৪) ১১ 91;) (মহান রিষিকদাতা সর্বময় ক্ষমতার অধিকারী) তখন শুকনা রুটিরই মুখাপেক্ষী হতে হবে। বান্দা নিজ সত্তা থেকে এক লহমার জন্যও আল্লাহ প্রদত্ত রিযিক থেকে অনির্ভরশীল হতে পারে না। আত্মার প্রশান্তির জন্যই সব সময় সঙ্গে রুটি রাখি, আত্মার প্রতি যাতে কোন প্রকার বাধ্যবাধকতা আরোপিত না হয়৷ “সালেক' তথা সাধকের জন্য আত্মার চাহিদায় প্রেকিষতে রিযিককে রিযিক মনে করে, বরং আল্লাহ প্রদত্ত রিিকে তৃপ্ত হওয়া ও নির্ভর করা উত্তম ৬. হেরা গুহায় নির্জনবাস ও সৃষ্টজীব থেকে দূরে থাকাকালীন তার অভ্যাস ছিল, কখনো কখনো তিনি গৃহে আগমন করতেন এবং কয়েক দিনের রসদ সঙ্গে নিয়ে ফিরে যেতেন। এটা এদিকে ইঙ্গিত করে যে, নির্জনবাসে অবস্থানকারীর জন্য লোকসমাজ থেকে একেবারেই সম্পর্কচ্ছেদ করা সমীচীন নয়, গৃহবাসী ও প্রতিবেশীর হক আদায় করাও আবশ্যক । এ কারণে তিনি ইরশাদ করেন : -১-.। ০ ₹:.৯১ 3 “ইসলামে বৈরাগ্য নেই।” ড/৬/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।