সীরাতুল মুস্তফা (সা) ১২৯ চূড়ান্ত পর্যায়ে উন্নীত হয়। যেমন আল্লাহ তা'আলা বলেছেন : &৫:,%45 &% সি ৬২৮ 22. 9৮৮2 “এমনকি যখন সে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে এবং যখন পৌঁছে চল্লিশ বছর বয়সে ।” কাজেই মানুষের উপযুক্ত বয়স তো চল্লিশ বছরই । এরপর পতন আর ভাটার সময় ৷ একইভাবে যখন শারীরিক ও আত্মিক শক্তি চূড়ান্ত পূর্ণতায় উপনীত হয় এবং আল্লাহর নূরের দীপ্তি ও পৃত-পবিত্র শ্বাস-প্রশ্বাস গ্রহণ করার যোগ্যতা পূর্ণতাপ্রাপ্ত হয়ে যায়, তখন আল্লাহ তা“আলা স্বীয় দয়া ও অনুগ্রহ দ্বারা তাঁকে নবুয়ত ও রিসালাতের মর্যাদা অর্পণ করেন। 7:52] 0০21১ 407: ১5 ৮৫ ০০৪৪ 406 “আল্লাহ যাকে ইচ্ছা নিজ অনুগ্রহের জন্য বিশেষরূপে মনোনীত করেন এবং আল্লাহ মহা অনুগহশীল।” (সূরা বাকারা : ১০৫) ২. ইমাম শাবীর একটি মুরসাল রিওয়ায়াত, যা ইমাম আহমদ ইবন হাম্বল স্বীয় তারিখে উল্লেখ করেছেন, তা হলো, নবুয়াতপ্রাপ্তির পর কিছুদিন হযরত ইসরাফিল (আ) নবী (সা)-এর সাহচর্যদান ও সহায়তার জন্য আদিষ্ট হন। অধিকন্তু, তিনি তাকে আদব ও সৌজন্যবোধ শিক্ষা দেন। তবে তার মাধ্যমে কোন কুরআনের আয়াত নাযিল হয়নি । এ রিওয়ায়াতটি সনদের দিক থেকে সহীহ ইসরাফিল (আ)-এর সাহচর্যদান ও সহায়তা এ কথার ইঙ্গিতবাহী ছিল যে, এ নবীই শেষ নবী, তার পর কেবল কিয়ামতের জন্য অপেক্ষা করা কর্তব্য হবে । এটা এ জন্যে যে, ইসরাফিল (আ)-ই কিয়ামতের প্রাক্কালে শিঙ্গায় ফুৎকার দিতে আদিষ্ট হয়েছেন। তারই শিঙ্গায় ফুৎকারে কিয়ামত সংঘটিত হবে । আল্লামা সুযুতী কতিপয় আলিম থেকে তার “ইতকানে” এ কথা উল্লেখ করেছেন। ৩. হাদীসের বাক্য *১1 «| ৮৮৮ “অতঃপর একাকীত্ব তার নিকট প্রিয়তর করে তোলা হয়।” এখানে 1৯৮. তথা কর্মবাচ্যের শব্দ ব্যবহার করার উদ্দেশ্য এ দিকে ইঙ্গিত করা যে, একাকী থাকার এ অভ্যাস তার মধ্যে আপনা আপনি সৃষ্টি হয়নি, বরং কোন প্রয়োগকারী এটা তার প্রতি প্রয়োগ করেছেন। অর্থাৎ এটা আল্লাহ তাবারাক ওয়া তা'আলার পক্ষ থেকে প্রদত্ত । নির্জনতা প্রিয়তা তার অন্তরে এ জন্যে সৃষ্টি করা হয়েছে যে, নিঃসঙ্গতা (খালাওয়াত ও আয্লাত) হচ্ছে সৃষ্টি থেকে দূরে থাকা ও একাকীত্ব সকল উপাসনার মূল, বরং এটা একটা পৃথক ইবাদত। যদি একাকীত্ে সাথে যিকর ও ফিকির-এর ন্যায় ইবাদতও অন্তর্তৃক্ত হয় তবে তো সুবহানাল্লাহ তা নূরের উপর নূর । ৪. এ হাদীসে এঁদিকেও ইঙ্গিত করা হয়েছে যে, শিক্ষার্থীর জন্য একাকীতু ও সৃষ্টি থেকে দূরে থাকাটাই উপযুক্ত। গৃহে এবং আত্ীয়-স্বজনের সাথে থেকে উত্তমরূপে ইবাদত করা যায় না। শিক্ষা সমাপনকারীর বিশেষ নির্জনতা আবশ্যকীয় নয়; এজন্যে ১. যারকানী, ১খ. পৃ. ২৩৬। সিরাতুল মুস্তফা (১ম খও) _৯০আগ্.2110001109.0010
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।