Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

১২৮ সীরাতুল মুস্তফা (সা) সান্ত্বনা ও উদ্ধেগ প্রশমন । আল্লাহ না করুন, রাসূল (সা)-এর স্বীয় নবুয়াত ও রিসালাতের ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ-সংশয়ও ছিল না। আর জিবরাঈল (আ)-এর সাক্ষ্য এবং দৃশ্য ও অদৃশ্য ঘটনাবলী প্রত্যক্ষ করার পর, এ ব্যাপারে দ্বিধা-সন্দেহ হওয়াটাও অসম্ভব ও অগ্রহণযোগ্য । এর কারণ এটাই ছিল যে, ওরাকা যদিও আলিম ছিলেন; কিন্তু দূরদৃষ্টিসম্পন্ন ও প্রকৃতিজান্তা ছিলেন না। নবী (সা)-এর অন্তরে যে অবস্থার সৃষ্টি হয়েছিল, এর প্রকৃত অবস্থা, প্রকৃত স্বাদ এবং সে স্বাদের বৈশিষ্ট্য নবী করীম (সা)-এরই কেবল জানা ছিল। এটা উপভোগের পর্যায়ে অনুধাবন করতে ওরাকা ছিলেন অক্ষম, স্বাদ সম্পর্কে তিনি ছিলেন সম্পূর্ণ অনবহিত; কেবল জ্ঞানগত পর্যায়েই তিনি হদয়ঙ্গম করেন যে, নবী (আ)-গণের উপর ওহী নাযিলের সময় এরূপই হয়ে থাকে । এজন্যে তিনি তাকে সান্ত্বনা দিচ্ছিলেন । আর এ অবস্থায় কেবল তিনিই সান্তনা দিতে পারেন। যার এ অবস্থা সৃষ্টি হয়নি, বরং কিছুটা ভাসা ভাসাভাবে যিনি এ সম্পর্কে মোটামুটি একটা কিছু জানেন, যেমন ডাক্তার রোগীকে সান্ত্বনা দিয়ে থাকে । অন্যথায় যার উপর এ অবস্থার সৃষ্টি হয়, তিনি নিজেই ভীত ও দিশেহারা হয়ে পড়বেন, তার নিজের খবরই থাকবে না, তিনি আবার অন্যকে কি সান্ত্বনা দেবেন ? আর জ্ঞান-বুদ্ধি ও শরীয়তের দৃষ্টিতে এটা আবশ্যিক নয় যে, সান্তবনাদানকারী অবস্থার শিকার ব্যক্তি থেকে উত্তম এবং পরিপূর্ণ জ্ঞানী ও প্রজ্ঞাবান হবেন। নবুয়াত লাভের তারিখ সমস্ত মুহাদ্দিস ও ইতিহাসবিদ একমত যে, নবুয়াতের এ মর্যাদা তাকে সোমবার দিনেই দান করা হয়। তবে এ ব্যাপারে মতভেদ আছে যে, তিনি কোন্‌ মাসে নবৃয়াত লাভ করেন। হাফিয ইবন আবদুল বার বলেন, তিনি রবিউল আউয়াল মাসের ৮ তারিখে এ মযদা লাভ করেন। এ প্রেক্ষিতে যে, এঁ তারিখে তার বয়স পূর্ণ চল্লিশ বছর হয়েছিল । আর মুহাম্মদ ইবন ইসহাক বলেন যে, ১৭ই রমযান তিনি নবুয়াতের মর্যাদায় অভিষিক্ত হন। ১০) ১ এত ৪9৮৭1 ০০৯ ০০১৩ ০৯০ এ ০515 এ প্রেক্ষিতে নবৃয়াত লাভের সময় তাঁর বয়স চন্রিশ বছর ছয় মাস ছিল । হাফিয আসকালানী ফাতহুল বারীতে এ বর্ণনাকে বিশুদ্ধ ও প্রসিদ্ধ বলে ঘোষণা করেছেন। এজন্যে যে, হেরা গুহায় তিনি রমযান মাসেই ইতিকাফ করতেন। (বিস্তারিত বিবরণের জন্য যারকানী, ১খ. পৃ. ২০৭; ফাতহুল বারী, ১২খ. পৃ. ৩১৩; কিতাবুত তাবীর, ৮খ. পৃ. ৫৫১; কিতাবুত তাফসীর, ১খ. পৃ. ২৬ দ্র.)। সুস্ম তত ১. নবুয়াত ও রিসালাতের মর্যাদাদানের জন্য চন্লিশ বছর বয়সকে এজন্যে নিধরিণ করা হয়েছে যে, মানুষের শারীরিক ও আত্মিক শক্তি চল্লিশ বছর বয়সেই ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ১২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।