Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

১২৪ সীরাতুল মুস্তফা (সা) গ্রহণ করেছিলেন । তখন তিনি খুবই বৃদ্ধ ও অন্ধ হয়ে গিয়েছিলেন । হযরত খাদীজা সমুদয় ঘটনা তাকে খুলে বললেন । শুনে ওরাকা বললেন : 6 ৮5 শত ৭1 ০০০ অভ তএ “তুমি যদি সত্যি বলে থাক, তা হলে অবশ্যই তিনি নামুস” (ফেরেশতা) যিনি ঈসা (আ)-এর নিকট আসতেন।” এই বর্ণনা “দালাইলে আবু নুয়াইম' গ্রন্থে 'হাসান' সনদে বর্ণিত হয়েছে। এরপর হযরত খাদীজা রাসূলুল্লাহ সো)-কে সাথে নিয়ে ওরাকার নিকটে গেলেন এবং বললেন, ভাইজান ! আপনার ভাতিজার অবস্থা তার মুখ থেকেই শুনুন । ওরাকা তাকে সম্বোধন করে বললেন, ভাতিজা ! বল দেখি, তুমি কি দেখেছ ? হযরত (সা) সমুদয় ঘটনা বর্ণনা করলেন । ওরাকা যখন তার সমস্ত কথা শুনলেন, তাতে তার মনে দৃঢ় প্রত্যয় জন্মালো যে, তিনি যা কিছু বলেছেন, সবই সত্য। ওরাকা তার কথা বুঝতে পারলেন এবং তা সমর্থন করলেন (ফাতহুল বারী, ১২খ. পৃ. ৩১৭)। ওরাকা তার সকল অবস্থা শুনে বললেন, আগন্তুক হলেন এ নামূস (ফেরেশতা), যিনি মুসা (আ)-এর নিকট আসতেন । হায়, তোমার পয়গান্বরীর সময় যদি আমি শক্তিমান থাকতাম এবং অন্ধ না হতাম ! যখন তোমার সম্প্রদায় তোমাকে দেশ থেকে বের করে দেবে, কিংবা অন্তত জীবিতও যদি থাকতাম ! তিনি (সা) খুবই আশ্চর্য* ১. ভাল সংবাদ আন্য়নকারী ফিরিশতাকে “নামূস' ও মন্দ খবর আনয়নকারীকে 'জাসূর' বলে। (ফাতহুল বারী, ১খ. পৃ. ২৪)। ২ এ অতিরিক্ত বর্ণনা এ জন্যে করা হয়েছে, যাতে বুখারী ও দালাইলে যাইমের বর্ণনার মধ্যে বৈপরীত্য না ঘটে । 0 িনীনিকা ৩. শ্রবণ, বিশ্বাস, জানার সবগুলোর কা ছিলেন ওরাকা । কিন্তু আল্লামা শিবলী এগুলোর কতা হিসেবে মহানবী (সা)-কে বুঝে এভাবে অর্থ করেছেন যে, যখন তিনি ওরাকার কথা শুনলেন, এতে তার সত্যের প্রতি বিশ্বাস জন্মালো এবং তিনি তা বুঝতে সক্ষম হলেন (সীরাতুন নবী, ১খ. পৃ. ১৮৯)। আল্লামা শিবলী বুঝেছেন যে, মহানবী (সা)-এর নবৃয়াত ও রিসালাতের ব্যাপারে সন্দেহে ছিলেন, ওরাকার কথা শুনে তার এ বিষয়ে প্রত্যয় জন্মালো । আল্লামা শিবলীর এ ধারণা সম্পূর্ণ ভুল। নবীজী (সা)-এর নবুয়াত ও রিসালাত সম্পকীয় জ্ঞান ও বিশ্বাস পূর্বেই অর্জিত ছিল। যখন হযরত জিবরাঈল (আ) প্রথম হেরা গুহায় প্রবেশ করেন, তখন প্রথমেই নবী (সো)-কে সালাম দেন। যেমনটি আবু দাউদ তায়ালিসীর বর্ণনায় রয়েছে। (দ্র. যারকানী, ১খ. পৃ. ২১১; ফাতহুল বারী, ১২খ. পৃ. ৩১৩, তাবীর অধ্যায়)। এরপর জিবরাঈল তীকে আল্লাহর রাসূল হওয়ার সুসংবাদ দেন। এমন কি এতে তার প্রত্যয় জন্মায় । এরপর জিবরাঈল (আ) তাকে বলেন, .1। এবং সূরা আলাকের কয়েকটি আয়াত তাকে পড়িয়ে দিলেন। এরপর যখন তিনি হেরা গুহা থেকে বের হলেন তখন পথিপার্থের বৃক্ষ ও পাথর কর্তৃক তাকে “আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ,” আওয়াজ শুনতে পেতেন (খাসাইসুল কুবরা, ১খ. পৃ. ৯৪)। মোট কথা, এ সমস্ত বিষয় থেকে তার নবুয়াতের ব্যাপারে পূর্ণ বিশ্বাস জণ্ডেছিল। অবশ্য তার মুখে এ ঘটনা শুনে ওরাকার মনে এ প্রত্যয় জণ্ডেছিল এবং তিনি চিনতে পেরেছিলেন যে, তিনিই সেই নবী, যাঁর সুসংবাদ তাওরাত ও ইঞ্জিলে দেয়া হয়েছে। তার নবৃূয়ত ও রিসালতের প্রতি ওরাকার প্রত্যয়নের বিষয়টি আল্লামা শিবলী ভুলক্রমে নবী (সা)-এর প্রতি আরোপ করে ভ্রান্তিতে পতিত হয়েছেন । ড/৬/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।