সীরাতুল মুস্তফা (সা) ১২৩ আল্লাহর কসম! তিনি আপনাকে কখনই অপসন্দ করবেন না। আপনি তো আত্ত্বীয়-স্বজনের খোঁজ-খবর নেন, আপনার এ ওঁদার্য খুবই যুক্তিযুক্ত, আপনি সর্বদা সত্য কথা বলেন, লোকদের বোঝা বহন করেন, অর্থাৎ অন্যের দায়িত্ব নিজের মাথায় বহন করেন। অনাথ-অসহায়ের খোঁজ-খবর নেন, আপনি আমানতদার, জনগণের পক্ষে সর্বদা রক্ষক ও সাহায্যকারী । এটা বুখারী ও মুসলিমের বর্ণনা । ইবন জারীর-এর এক বর্ণনায় রয়েছে যে, হযরত খাদীজা এও বলেছেন যে, £ ₹৯৬ ০০ ৬ অর্থৎ আপনি অশ্লীলতার কাছেও কখনো যান নি।” সার কথা এই যে, যে ব্যক্তি সুন্দর, পরিপূর্ণ এবং এমন প্রশংসিত ও পবিত্র আর এমন চরিত্র ও দৈহিক পূর্ণতার অধিকারী; এমন অর্থ এবং গুণাবলীর ভাণ্ডার ও খনি, তার অপদস্থৃতা অসম্ভব । এমন ব্যক্তি পৃথিবীতেও অপদস্থ হতে পারে না আর আখিরাতে আল্লাহ তা'আলা যাকে এহেন সৌন্দর্য ও পূর্ণতা দান করেছেন, তাকে সর্বপ্রকার বালা-যুসীবত থেকে নিরাপদে রাখেন । ইবন ইসহাকের বর্ণনায় রয়েছে যে, হযরত খাদীজা তাকে এ বলে সান্তনা দেন যে, এ পবিত্র সত্তার শপথ, যাঁর হাতে খাদীজার প্রাণ, আমি দৃঢ় আশা রাখি যে, আপনি এ উম্মতের নবী হবেন । বর্ণিত আছে যে, ৬৩| 1০503 1৮ 9] এ এ1| 15৮ 9 116 ৮০41 ০৩০৪ এ ০৬ ৮৪ ৬০৮০) ৮ 401 0৯৮) 4০৩ ৮2215 ৩৮ 40 401৮ ৬০৬ “তিনি সমুদয় ঘটনা হযরত খাদীজার নিকট বর্ণনা করলেন । হযরত খাদীজা বললেন, কল্যাণ হোক এবং আপনার জন্য সুসংবাদ । আল্লাহর শপথ! তিনি আপনার জন্য কল্যাণই করবেন। যে সৌভাগ্য আল্লাহর পক্ষ থেকে আপনার নিকট এসেছে, তাগ্রহণ করুন, নিঃসন্দেহে তা সত্য । আবার বলছি, আপনার জন্য সুসংবাদ, নিশ্চয়ই আপনি আল্লাহর সত্যিকারের রসূল ।” (বায়হাকী, দালায়িলে আবূ মায়সারা থেকে মুরসালরূপে বর্ণিত) ॥ হাফিয আসকালানী এ রিওয়ায়াত উদ্ধত করে বলেন, এ বর্ণনায় সরাসরি এ প্রমাণ পাওয়া যায় যে, সর্ব প্রথম হযরত খাদীজাই ঈমান আনয়ন করেন। এরপর হযরত খাদীজা একাকী তার চাচাত ভাই ওরাকা ইবন নাওফলের নিকট গেলেন, যিনি তাওরাত ও ইঞ্জিলের বড় আলিম ছিলেন। তিনি সুরিয়ানী ভাষা থেকে আরবীতে ইঞ্জিল অনুবাদ করেছিলেন এবং জাহিলিয়াতের যুগে মূর্তি পূজায় বিতৃষ্ণ হয়ে খিস্টধর্ম ১. তারীখে তাবারী, ২খ. পৃ. ৮১। ২ সীরাতে ইবন হিশাম, ১খ. পৃ. ৮১। ৩. ফাতহুল বারী, ১২খ. পৃ. ৩১৫। ড/৬/৬/.9110001109.001)
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।