সীরাতুল মুস্তফা (সা) ১১১ ইবরাহীম আ) সম্ভবত সন্দেহ-সংশয়ে পতিত হয়েছিলেন, যখন তা অস্তমিত হতো তখন সন্দেহ দূরীভূত হয়ে যেত। হযরত ইবরাহীম (আ) প্রথম থেকেই চন্দ্র-সূর্যকে আল্লাহ তা“আলার মামুলী সৃষ্টি হিসেবেই জানতেন। তার সম্প্রদায় যেহেতু নক্ষত্র পূজায় লিপ্ত ছিল, এজন্যে তাদের ভ্রান্ত বিশ্বাস রদ করার জন্যই বলেছিলেন যে, যুক্তির খাতিরে যদি কিছু সময়ের জন্য ধরেও নেয়া হয়, এ নক্ষত্ররাজি তোমাদের ধারণামতে আমার প্রভু; তা হলে খুবই ভাল কথা, একটু অপেক্ষা কর, এটার অস্তাগমন ও ডুবে যাওয়ার অপেক্ষা কর। এর নশ্বর ও ধ্বংসশীল হওয়ার বিষয়টি স্বয়ং তোমাদের সামনেই প্রতিভাত হবে । ঠিক একইভাবে তিনি চন্দ্র ও সূর্যের অনতিত্ব ও ধ্বংসশীল হওয়ার বিষয়ে বুঝিয়ে দেন। এ জন্যে, নক্ষত্র পূজারীদের বিশ্বাস এই ছিল যে, তারকারাজি ডুবে যাওয়ার পর এগুলোর মধ্যে এ বৈশিষ্ট্য অবশিষ্ট থাকে না যা উদয়ের সময় থাকে । কাজেই এটা যদি খোদা হয়, তবে এর গুণ বৈশিষ্ট্যের মধ্যে পরিবর্তন ও দুর্বলতা কিছুতেই আসতো না। কেননা আল্লাহ তা'আলার সত্তা এবং গুণাবলী পরিবর্তন ও দৌর্বল্য হতে পবিত্র । প্রথম থেকে শেষ পর্যন্ত হযরত ইবরাহীম (আ)-এর সমুদয় কথাবার্তা ছিল বিতর্কমূলক ও রূপকার্থক ৷ যেমনটি এর পরবর্তী আয়াত : ও 00৯ 25) এ)। এ ০৮৯৮০ 03 2 2০, এ আয়াত : 4৯৪ ০০ ৮১01 ৬1 এ এ সরাসরি এ কথা প্রমাণ করে যে, এর সবটাই নক্ষত্র পূজারীদের সাথে বিতর্কমূলক ও রূপক অর্থে ছিল। আর এটাই সে দলীল ও প্রমাণ, যা আল্লাহ তাকে বিতর্কের জন্যে শিক্ষা দিয়েছেন। মূলত এ বিতর্ক ছিল হযরত খলীলুল্লাহর সন্তাগত, রূপক, চিন্তাগত ছিল না। কেননা হযরত ইবরাহীম (আ) কি এর পূর্বে চন্দ্র-সূর্য দেখেন নি ? খোদ বুখারী-মুসলিম এবং অপরাপর সহীহ হাদীস খন্থে এ হাদীস বিদ্যমান আছে : “প্রতিটি শিশুই ফিতরত প্রকৃতির উপর জনুঘহণ করে। অতঃপর তাদের মাতাপিতা তাদেরকে ইয়াহুদী, নাসারা অথবা আগ্ন পূজকে পরিণত করে।” অজ্ঞাতসারে বলে উঠলেন £ ৮০১। ৮৮ ১ ,০| আমি অস্তগামীকে পসন্দ করি না)। পরিশেষে আল্লামা শিবলীর মন্তব্য এটাই ছিল যে, হযরত ইবরাহীম (আ) ধোকায় পড়েছিলেন । আল্লাহ না করুন, হযরত নবী (আ)গণ আল্লাহ তাআলার সত্তা ও গুণাবলীর ব্যাপারে কখনো ধোকায় পড়েন না। আর হযরত ইবরাহীম (আ)-এর তো নবী-রাসূলগণের মধ্যে এক বিশেষ মর্যাদা ও বৈশিষ্ট্য অর্জিত হয়েছিল। আল্লাহ তা“আলা তাকে আসমান-যমীনের রহস্য সম্পর্কে বাস্তব জ্ঞান দান করেছিলেন এবং তাকে এ বিষয়ে দৃঢ় বিশ্বাসী বানিয়েছিলেন। তার ভালভাবেই জানা ছিল যে, সূর্য, চন্দ্র, নক্ষত্ররাজি এ সবই আল্লাহর হুকুমে পরিভ্রমণ করে । আল্লাহ না করুন, ইবরাহীম (আ) কোনরূপ ধোকায় পড়েন নি, বরং আল্লামাই ইসলামী আকীদার ব্যাপারে এবং আরবীর অনুবাদ করতে গিয়ে ধোকায় পড়েছেন। ড/ড/৬/.9110001109.001)
— পৃষ্ঠা ১১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।