Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

১০৮ সীরাতুল মুস্তফা (সা) হযরত আলী (রো) থেকে বর্ণিত হয়েছে যে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ (সা)-কে এ কথা বলতে শুনেছি যে, কোনদিন জাহিলিয়াতের কোন সংস্কৃতির প্রতি আমার কোন খেয়াল ছিল না। কেবল দু'বার মাত্র এ খেয়াল মনে জেগেছিল, কিন্তু আল্লাহ তা'আলা আমাকে তা থেকে বাচিয়েছেন এবং নিরাপদ রেখেছেন। এক রাতে আমি আমার বকরী চরানোর সাথীদের বললাম, আজ রাতে তোমরা আমার বকরীগুলোকে দেখে রাখবে । আমি মক্কায় গিয়ে কিছু কিসসা-কাহিনী শুনে আসি । মকায় প্রবেশ করে আমি এক বাড়িতে গান-বাজনার আওয়াজ শুনতে পেয়ে জিজ্ঞেস করলাম এখানে কি হচ্ছে ? জানা গেল, অমুকের বিবাহ হচ্ছে। আমি বসেই ছিলাম, আমার চোখে ঘ্বুম এসে গেল। আল্লাহ আমার কর্ণদ্ধয়ে মোহর লাগিয়ে দিলেন। আমি ঘ্বমিয়েই থাকলাম; এমন কি সকালের রোদ আমাকে জাগিয়ে দিল। ঘুম থেকে উঠে আমি আমার সঙ্গীদের কাছে ফিরে আসি । সঙ্গীগণ জিজ্ঞেস করল, কি কি দেখে এলে £ তিনি বললেন, কিছুই না। এরপর তিনি নিজের ঘুমিয়ে পড়ার ঘটনা শোনালেন । দ্বিতীয় এক রাতে তিনি একই ইচ্ছা করলেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে একই অবস্থার সৃষ্টি হলো। তিনি বলেন, আল্লাহর শপথ, এরপর আর কোনদিন আমার অন্তরে এরূপ কোন খেয়াল হয়নি। তারপর তো আল্লাহ তা“আলা আমাকে তার পয়গান্বরী দানে ভূষিত করলেন। এ হাদীস “মুসনাদে বাযযার” এবং “মুসনাদে ইসহাক ইবন রাওয়াহ' প্রমুখ কিতাবে বর্ণিত হয়েছে। হাফিজ ইবন হাজার বলেন, এ হাদীসের সনদ মুস্তাসিল এবং হাসান। এ হাদীসের সমস্ত রাবীই নির্ভরযোগ্য ৷ সহীহ বুখারী ও মুসলিমে হযরত জাবির (রা) থেকে বর্ণিত আছে যে, কা"বাগৃহ নির্মাণের সময় নবী (সা)-ও পাথর বহনের কাজ করেছেন । তার চাচা হযরত আব্বাস বললেন, বেটা, লুঙ্গি খুলে ঘাড়ে দাও যাতে পাথরের আঘাত থেকে নিরাপদ থাকতে পার। তিনি চাচার হুকুম পালন করতে গিয়ে লুঙ্গি খোলার উদ্যোগ নেয়ার সাথে সাথে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন । এরপর তাকে কখনো উলঙ্গ দেখা যায়নি । হযরত আবুত তুফায়ল (রো) থেকে বর্ণিত আছে, এ সময় অদৃশ্য থেকে এ আওয়াজ এলো : ০১৯০ ১৮০ ৬ “হে মুহাম্মদ, নিজ সতর সম্পর্কে সতর্ক হও ।” এ গায়বী আওয়াজই তার প্রতি সর্বপ্রথম আওয়াজ ছিল, যা তাকে শোনানো হয় । আবুত তুফায়লের এ বর্ণনা দালাইলে আবু নুয়াইম, দালাইলে বায়হাকী এবং মুস্তাদরাকে হাকিম এ উল্লেখ আছে । হাকিম বলেন, এ হাদীসটি সহীহ ।১ হযরত ইবন আব্বাস (রা)-এর বর্ণনায় রয়েছে, আবূ তালিব তাকে জিজ্ঞেস করেছিলেন, তোমার কী অবস্থা হয়েছিল ? তিনি বললেন, সাদা পোশাকধারী এক ব্যক্তি দেখা গেল, আর তিনি বললেন, হে মুহাম্মদ, নিজ সতর ঢাকো । হাকিম বলেন, ১. খাসাইসুল কুবরা, ১খ. পৃ. ৮৮। ড/ড/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।