Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ১০৩ বিবাহের সময় তার বয়স পঁচিশ এবং হযরত খাদীজার বয়স ছিল চল্লিশ বছর। বিশটি উট দেনমোহর নির্ধারণ করা হয় (সীরাতে ইবন হিশাম) এবং হাফিয আবৃ বিশর দুলাঈ বলেন, দেনমোহরের পরিমাণ ছিল সাড়ে বার উকিয়া; এক উকিয়ায় চল্লিশ দিরহাম হয়, কাজেই এ দেনমোহর ছিল পাঁচশত দিরহাম ।+ এটা ছিল তার প্রথম বিবাহ এবং হযরত খাদীজার তৃতীয় বিবাহ। হযরত খাদীজার বৈবাহিক জীবনের অবস্থা ইনশা আল্লাহ 'পবিত্র সহধর্মিনীগণ' শিরোনামে বর্ণনা করব। কা“বাগৃহ নির্মাণ এবং নবী (সা)-এর সিদ্ধান্ত দান প্রথম নির্মাণ : বিশ্ব সৃষ্টির শুরু থেকে এ সময় পর্যন্ত কাবাগৃহ পাচবার নির্মাণ করা হয়। প্রথমবার হযরত আদম (আ) তা নির্মাণ করেন। দালাইলে বায়হাকীতে হযরত আবদুল্লাহ ইবন আমর ইবন আস (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেন, আল্লাহ তা'আলা কাবাগৃহ নির্মাণের নির্দেশসহ হযরত আদম (আ)-এর নিকট হযরত জিবরাঈল (আ)-কে প্রেরণ করেন। যখন আদম (আ) নির্মাণ কাজ সমাপ্ত করেন, তখন আদেশ হলো, এই গৃহের তাওয়াফ করো । বলা হলো, তুমিই পৃথিবীর প্রথম মানুষ আর এ গৃহই (আল্লাহ তা'আলার ইবাদতের উদ্দেশ্যে) প্রথম নির্মিত হলো । দ্বিতীয় নির্মাণ : কিতাবুল আম্বিয়ায় মহান আল্লাহর বাণী ১4 (৮১1০ এ] -৯51) শীর্ষক অধ্যায়ে বলা হয়েছে, হযরত নূহ (আ)-এর যামানায় যখন মহাপ্লাবন এলো, তখন এর ফলে কাবাগৃহের নাম-নিশানা পর্যন্ত অবশিষ্ট রইল না। ফলে হযরত ইবরাহীম (আ)-কে দ্বিতীয়বার কা'বাগৃহ নির্মাণের আদেশ দেয়া হয়। ভিতের চিহ্‌ পর্যন্ত অবশিষ্ট ছিল না। হযরত জিবরাঈল (আ) অবতরণ করে ভিতের সীমা চিহ্িত করে দেন এবং হযরত ইবরাহীম খলীলুল্লাহ আ) হযরত ইসমাঈল যবীহুল্লাহ (আ)-এর সাহায্য ও সহযোগিতায় কা'বাগৃহ পুননির্মাণ শুরু করেন। এর বিস্তারিত বিবরণ পবিত্র কুরআন মজীদে বর্ণিত হয়েছে। অতিরিক্ত জানার প্রয়োজন হলে ফাতহুল বারী, কিতাবুল আন্বিয়া, মহান আল্লাহ্‌র বাণী ১4০ ৯11 এ)। ১০1১ শীর্ষক অধ্যায় এবং তাফসীরে ইবন কাসীর ও তাফসীরে ইবন জারীর দেখা যেতে পারে । তৃতীয় নির্মাণ : তৃতীয়বার মহানবী (সা)-এর নবৃওয়াত প্রাপ্তির পাঁচ বছর পূর্বে, যখন তার বয়স পয়ত্রিশ বছর ছিল, কুরায়শগণ কা'বাগৃহ নির্মাণ করলো। হযরত ইবরাহীম (আ)-এর নির্মিত ভিতের উপর কাবা শরীফ ছিল ছাদবিহীন। এর দেয়াল কিন্তু খুব একটা উচু ছিল না। হযরত আদম (আ)-এর কদ থেকে খানিকটা উচু অর্থাৎ নয় হাত মাত্র উচু ছিল। কালের আবর্তনে অপরিচ্ছন্ন হয়ে পড়েছিল। নিম্নাঞ্চলে হওয়ার কারণে বৃষ্টির সমুদয় পানি ভিতরে প্রবেশ করতো । এজন্যে নব পর্যায়ে তা ১. যারকানী, ১খ. পৃ ২০২এ ২ ফাতহুল বারী, ৬খ. পৃ. ২৮৫। ড/৬/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।