Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

১০০ সীরাতুল মুস্তফা (সা) ১. কুসাই মৃত্যুকালে পবিত্র কাবাগৃহের রক্ষণাবেক্ষণের উত্তরাধিকার স্বীয় জ্যেষটপুত্র আবদুদ্দারকে হস্তান্তর করেন (তোবাকাতে ইবন সা'দ, ১খ. পৃ. ৪১; সীরাতুন-নবী, ১খ. পৃ. ১৫৪)। আল্লামা শিবলী এ ঘটনা তাবাকাতে ইবন সাদ থেকে উদ্ধৃত করেছেন- যা শুধু ওয়াকিদী থেকে বর্ণিত। ২. মৃত্যুকালে আবদুল্লাহ উট, কিছু বকরী এবং একজন দাসী রেখে যান, যার নাম উম্মে আয়মান (তাবাকাতে ইবন সাদ, ১খ. পৃ. ৬২; সীরাতুন-নবী, ১খ. পৃ. ১৫৮)। এ ঘটনাও তাবাকাতে শুধু ওয়াকিদী থেকে বর্ণিত; ওয়াকিদীর পরে সনদে আর কারো উল্লেখ নেই। ৩. ইবন সাদ তাবাকাতে (১খ. পৃ. ৭১) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সো) ইরশাদ করেন, “আমি তোমাদের মধ্যে সব চেয়ে বিশুদ্ধ ভাষী। কেননা আমি কুরায়শ বংশীয় এবং আমার ভাষা বনী সা"দ-এর ভাষা ।” (সীরাতুন-নবী, ১খ. পৃ. ১৬২)। এরও বর্ণনাকারী মুহাম্মদ উমর ওয়াকিদী। ৪. হিলফুল ফুজুলের ঘটনা সীরাতুন-নবী (১খ. পৃ. ১৭০)-তে তাবাকাতে ইবন সাদ (১খ. পৃ. ৮২) থেকে বর্ণিত । এ ঘটনাও তাবাকাতে ওয়াকিদী থেকে উদ্ধৃত । ৫. আল্লামা শিবলী সীরাতুন নবী (১খ. পৃ. ৪৪০)-তে খায়বরের যুদ্ধ প্রসঙ্গে লিখেন- রাসূলুল্লাহ (সো) সাধারণ ঘোষণা দেন যে, ১৬৮] ৪ ৮51) 1 ০০ ১৯১৯ এ “আমাদের সাথে তারাই আসবে, যারা জিহাদে অনুপ্রাণিত” বন সাঁদ)। এ বর্ণনাও তিনি ইবন সাদ-এর উদ্ধৃতি থেকে গ্রহণ করেছেন, যা ওয়াকিদী থেকে বর্ণিত । সার কথা সার কথা এটাই যে, নির্ভরযোগ্য প্রসিদ্ধ ও সত্যের নিকটতর বর্ণনা হলো, ওয়াকিদী যঈফ, ধোঁকাবাজ ও গল্প রচনাকারী নন। ওয়াকিদীর বর্ণনার হুকুম এটাই, যা একজন যঈফ বর্ণনাকারীর ব্যাপারে গ্রহণযোগ্য । অর্থাৎ যখন পর্যস্ত কোন সহীহ হাদীস এঁ যঈফ বর্ণনার বিপরীতে না পাওয়া যাবে, তখন পর্যন্ত এঁ হাদীসের হুকুম পরিত্যাগ করা যাবে না। বিশেষত এঁ যঈফ হাদীস যদি বিভিন্রভাবে ও বিভিন্ন সনদে বর্ণিত হয়। ইমাম আযম আবূ হানীফা রে) থেকে মুতাওয়াতির সূত্রে বর্ণিত আছে যে, যঈফ হাদীস আমার কাছে ব্যক্তি-বিশেষের মতামত থেকে অধিক প্রিয় । ইমাম আবৃ হানীফার যখন কোন মাসয়ালায় কোন সহীহ হাদীস হস্তগত না হতো, তখন কিয়াসের বিপরীতে তিনি যঈফ হাদীসকে অগ্রাধিকার দিতেন । ষঈফ হাদীসের অর্থ তা অধর্তব্য নয়, বরং এর অর্থ এই যে যঈফকে যঈফের মর্যাদায় রাখতে হবে । আর যখন যঈফ এবং সহীহ-এর মধ্যে বিরোধ দেখা দেয়, তখন সহীহকে অগ্রাধিকার দাও । আর যখন কোন হাদীস সহীহ পাওয়া না যাবে, তখন যঈফ হাদীসকে নিজের রায় থেকে অগ্ৰাধিকার দাও। এ জন্যে যে, রায় প্রকৃতিগতভাবে দুর্বল ও কমজোর ৷ আর হাদীসে নববী (সো) প্রকৃতিগতভাবে যঈফ নয়, বরং বর্ণনার ধারা ও সনদেব মূল্যায়নে ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।