Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ 400
📝 Text 📖 PDF

আল্লাহ্‌ তা“আলা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামকে গোটা মানব জাতির জন্য উত্তম আদর্শ হিসেবে ঘোষণা করেছেন । 401৮5 ৫56 ৩ “নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ্‌র রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ ।” মহানবী (সা) ইরশাদ করেছেন : ০ ০১ “আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি।” মহানবী (সা)-এর জীবন এক মহাসমুদ্রের মত। তিনি যদিও পৃথিবীতে মাত্র ৬৩ হয়েছে। তবুও গ়ানুষের জন্যে খোদায়ী জীবন ব্যবস্থার পরিপূর্ণতা ও পরিসমাপ্তি প্রকমাত্র তারই মাধ্যমে ঘটাতে তার সীরাত বা জীবনী চর্চার প্রয়োজন বর্তমানে আরো অধিক। পৃথিবীর উল্লেখযোগ্য সব ভাষায়ই মহানবী (সা)-এর সীরাত গ্রন্থ রচিত হয়েছে। ইসলামী বিশ্বকোষের তথ্য অনুযায়ী শুধু বাংলা ভাষায়ই বিগত কয়েক শ' বছরে পাচ শ'-এর অধিক সীরাত গ্রন্থ রচিত হয়েছে। 'সীরাতুল মুস্তফা (সা.)' শিরোনামে এই প্রসিদ্ধ সীরাত গ্রন্থটি রচনা করেছেন মুসলিম বিশ্বের সুবিখ্যাত আলিম শায়খুত তাফসীর আল্লামা ইদরীস কান্ধলবী (রহ.)। তিনি হাদীস ও তাফসীরের মূলগ্রন্থ সমূহে বর্ণিত সীরাত বিষয়ক সকল রিওয়ায়াত তুলে ধরেন এবং সামঞ্জস্যপূর্ণ ব্যাখ্যাসহ অত্যন্ত পারদর্শিতার সাথে উপস্থাপন করেন। আর এ কারণে আলিম উলামাসহ সর্ব স্তরের পাঠকের কাছে গ্রন্থটি বিপুল গ্রহণযোগ্যতা পেয়ে আসছে। উর্দূ ভাষায় তিন খণ্ডে প্রকাশিত এ গ্রন্থটি প্রথম খণ্ড অনুবাদ করেছেন কালাম আযাদ । আমরা লেখক ও অনুবাদকসহ গ্রন্থটি প্রকাশনার সাথে জড়িত সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই । আন্নাহ্‌ তা“আলা আমাদের যাবতীয় প্রকাশনা কে কবুল করুন৷ আমিন । ড/৬/৬/.911001109.00])

— Page 10 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.