Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

সপ্তম পরিচ্ছেদ ভারতে প্রাচীন শিক্ষা আন্দোলন £ কেন্দ্র ও বৈশিষ্ট্য প্রাচীন পাঠ্যক্রম ও শিক্ষাকেন্দ্র সমূহ $ ভারতের মুসলিম যুগে প্রচলিত পাঠ্যসূচীর বিন্যাস এবং সেই পাঠ্যসূচীতে পরিবর্তন-পরিবর্ধনের ইতিহাস খুবই দীর্ঘ ও সুক্ষ । কারণ তা আটশ' বছরের জ্ঞান ও শিক্ষার এমন এক এঁতিহাসিক পর্যালোচনা যার বিষয়গুলো ইতিহাস, মনীষীদের জীবনী, বুজুর্গদের মুখের বাণী এবং তাদের লেখাতে বিক্ষিপ্ত অবস্থায় রয়েছে। একইভাবে সেই পাঠ্যসূচীর গুবর্তক, শিক্ষক এবং শিক্ষাকেন্দ্র গুলোর তালিকাও সুদীর্ঘ। মুসলমান রাজা-বাদশাহ, আমীর, হিতাকাজক্ষী, বিদ্যোৎসাহী ও মধ্যবিত্ত লোকেরাই গ্রাম-গঞ্জে, জায়গায়-জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন, এখন সেগুলোর সঠিক সংখ্যা ও ধরণ বা পদ্ধতি জানার উপায় নেই।» এ পাঠ্যক্রমে বিভিন্ন সময় যে সব পরিবর্তন-পরিবর্ধন সাধিত হয়েছে এবং তা এ ক্ষেত্রে যেসব পরিবার-খান্দানের কেন্দ্রীয় ভূমিকা রয়েছে সেসবের বিবরণও এ সংক্ষিপ্ত গ্রন্থের অওতা বহির্ভীত। গোটা বিষয়টাই গবেষণামূলক । এখানে ভারতের মুসলিম যুগের এক খ্যাতনামা ইতিহাসবিদ মাওলানা হাকীম আবদুল হাই রেহ.)-এর এতদ সং একটি লেখার অংশ বিশেষ উপস্থাপিত হচ্ছে সংক্ষিপ্ত সংযোজন-বিয়োজন সহকারে । এতে দেশব্যাপী ইলমী আন্দোলন এবং আন্দোলনের পরিবর্তন ও অগ্রগতির এমন একটি সংক্ষিপ্ত চিত্র পাঠকের চোখের সামনে এসে যাবে যা ভারতের সাধারণ ইতিহাসের গ্রন্থ সমূহে পাওয়া যায়না । মাওলানা মরহুম এক লেখায় বলেন ঃ “ইতিহাস বলে, ভারত বিজেতাদের সাথে ১ মাওলানা সয়দ আবদুল হাই (রহ.) সাহেব স্বীয় মূল্যবান পুস্তক 'জান্নাতুল মাশারিক'-এ অত্যন্ত পরিশ্র করে এসব মাদ্রাসার অনুসন্ধান চালিয়েছেন যার আলোচনা ইতিহাস ও জীবনী গ্রন্থে কোথাও মৌলিক আবার কোথাও গ্রাসঙ্গিকভাবে এসেছে । তাতে প্রায় ১০৩ টি মাদ্রাসার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেছেন । উল্লেখ্য, তার মধ্যে একটি মহিলা মাদ্রাসাও ছিলো এবং প্রতিষ্ঠাতাদের মধ্যে দানশীলগা মহিলাও ছিলেন। ২ আন্-নদওয়া (প্রথম যুগ) ১৯০৯ ইং ষষ্ঠ খন্ড, নং-১, এ লেখাটি আলাদা পুন্ত্রকাকারে “ভারতের পাঠ্যক্রম ও তার পরিবর্তন সমূহ" শিরোনামে নদওয়াতুল উললামা হতে প্রকাশিত হয়েছে। ৯৮

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।