আল-ইমাদী, মাওলানা ওয়াহিদুদ্দীন সলিম পাণিপথ্থী, মাওলানা ইনায়েতুল্লাহ্ দেহলভী, মাওলানা মাসউদ আলী মাহতী এবং কাজী তিলমীয হোসাইন গোরকপুরী সবিশেষ প্রণিধানযোগ্য ৷ দারুত তারজুমাহর বার্ষিক বাজেট ছিল ২,৬১,৪১৫ রুপি। ১৯৪৮ খিষ্টাব্দে হায়দ্রাবাদের পতনের পর এই প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। অগ্নিসংযোগে গ্রন্থাগার ভস্মীভূত হয়। ফলে কোটি কোটি টাকার পুঁজির এই বিশাল প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায় । জামাআতে ইসলামীর পাঠ্যক্রম ও মুসলিম সস্তানদের চাহিদা ঃ উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। উর্দু এবং হিন্দি ভাষায় বলিষ্ঠ ইসলামী সিলেবাস ও পাঠ্যসূচীর গ্রন্থাবলী রচনা ও বিন্যাসকর্মে মুসলিম সন্তানদের প্রয়োজন পূরণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে জামায়াতে ইসলামী ভারত। এই সব পাঠ্যক্রম বিশেষভাবে সমাদূত হয়েছে এবং যুগচাহিদার প্রেক্ষিতে প্রাথমিক, মাধ্যমিক স্তরের বেশ কিছু বিদ্যালয়ও প্রতিষ্ঠা লাভ করেছে। প্রাটীণ গ্রন্থাগার সমূহ 8 ভারতীয় মুসলমানদের প্রবল শিক্ষা ও সাহিত্যানুরাগের নিদর্শন ও জ্ঞান-বিজ্ঞানে ভারতবর্ষের মর্যাদা ও খ্যাতির মাধ্যম হিসেবে সুপরিচিত সেই এতিহ্যবাহী প্রাটীন গ্রন্থাগার সমূহ; যা মুসলমানদের শেষ যুগে প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতের মুসলিম নেতৃবর্গ, নবাবগণ ও উলামায়ে কেরাম বড় বড় গ্রন্থাগার প্রতিষ্ঠার প্রতি অত্যধিক আগ্রহে মনোযোগ দিতেন। ভারতের বিভিন্ন অঞ্চলে অসংখ্য গ্রন্থগার অবস্থিত । সাম্প্রতিক কালের সর্ববৃহৎ ইসলামী পাঠাগার ও গ্রন্থাগার বাংকীপুর ও পাটনার খোদাবখস লাইবেরী ৯৭
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।