সফরে আসলে প্রতিনিধি দলের প্রধান দায়েরাতুল মা'আরিফ সম্পর্কে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে নিম্নোক্ত মন্তব্য করেন ৪ “ইসলামী রচনা ও প্রকাশনার ক্ষেত্রে এই প্রতিষ্ঠান যে অবদান রেখে চলেছে তা আমরা অত্যন্ত শ্রদ্ধার দৃষ্টিতে দেখেছি।” পূর্ববর্তী ওলামা এবং গবেষকদের অত্যন্ত গুরুত্পূর্ণ কতিপয় গ্রন্থ যা এ যাবতকাল যবনিকার আড়ালে ছিল এবং যেসব গ্রন্থাবলীর চিহ পর্যন্ত হারিয়ে যাচ্ছিলো কিন্তু এসব গ্রন্থের নামের গুঞ্জরণ মৃদূ অনুরণিত হচ্ছিল । জ্ঞান পিপাসু অন্তর ও অনুসন্ধিৎসু প্রতিভা এসব গ্রন্থ থেকে উপকৃত হবার জন্য ছটফট করছিল উদগ্র তৃষ্হায়। দায়েরাতুল মা'আরিফ এর উৎসাহী কর্মী ও শিক্ষানুরাগী দায়িত্বশীলগণ এসব গ্রস্থরাজি কেবল খুঁজে বের করেই ক্ষান্ত হয়নি, বরং প্রয়োজনীয় পরিমার্জন, তুলনামূলক বিশ্লেষণ এবং ফলপ্রসূ সংযোজনে সুসমৃদ্ধ করে তা প্রকাশ করেছেন। একাজে একদিকে তারা বিশাল ব্যয় বহুল প্রকল্পের ঝুঁকি নিয়েছেন এবং অন্যদিকে পরিমার্জন, বিশ্লেষণসহ বিভিন্ন ক্ষেত্রে মেধা ও প্রতিভার অসামান্য পরিশ্রমের স্বাক্ষর রাখতে সমর্থ হযেছেন। দারুত তারজুমাহ্ মরহুম £ উসমানিয়া বিশ্ববিদ্যালয় হায়দ্রাবাদ কর্তৃক যখন উর্দু ভাষাকে শিক্ষার মাধ্যঘ হিসেবে গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়, তখন ১৩৩৫ হিজরী মুতাবিক ১৯১৭ খিষ্টাব্দে দারুত তারজুমাহ'র ভিত্তি স্থাপিত হয়। এ প্রতিষ্ঠান ৩৫৮টি গ্রন্থের অনুবাদ প্রকাশ করেছে। এসব গ্রন্থাবলীর মধ্যে .. রসায়ন, চিকিৎসা বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং বিষয়ক গ্রন্থ রয়েছে। দারুত তারজুমাহ'র শুরুত্পূর্ণ অবদান সমূহের অন্যতম হল, শিক্ষার পরিভাষা সমূহের ব্যাপক প্রচলন ও উর্দূতে তা ভাষান্তরের খিদমত আঞ্জাম দেয়া; যার মাধ্যমে ভারতবর্ষের শিক্ষা ও সাহিত্যের প্রতিটি ফোরাম উপকৃত হয়েছে। ভারতবর্ষের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষাবিদ, লেখক-গবেষক এ প্রতিষ্ঠানের সাথে প্রত্যক্ষাবে জড়িত ছিলেন। এদের মধ্যে ডা. মাওলানা আবদুল হক, মাওলানা আবদুল মাজেদ দরিয়াবাদী, মাওলানা আবদুল্লাহ্ ৯৬
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।