Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

ধর্মীয় শিক্ষাবোর্ড এবং ধর্মীয় শিক্ষা কাউন্সিল । ধর্মীয় শিক্ষা কাউন্সিল বিভিন্ন পেশা ও চিন্তাধারার নির্বাচিত ব্যক্তিবর্গের পথনির্দেশনায় পরিচালিত হচ্ছে। এ প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায় হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে ধর্মীয় শিক্ষা আন্দোলনের তৎপরতা অব্যাহত রেখেছে। দায়েরাতুল মা'আরিফ হায়দ্রাবাদ £ ভারতবর্ষের শীর্ষস্থানীয় ইসলামী শিক্ষাকেন্দ্র গুলোর মধ্যে দায়েরাতুল মা'আরিফ হায়দ্বাবাদ এর অবস্থান অত্যন্ত গুরুত্পূর্ণ। এ প্রতিষ্ঠান ধর্ম, ইতাস ও শিক্ষা বিষয়ক বেশ কিছু অমূল্য গ্রন্থ প্রাচীন গ্রন্থাগারের অতল গহ্বর থেকে বের করে এনে প্রকাশনা ও পরিবেশনার দায়িতৃভার গ্রহণ করে। ১৮৮৮ খ্রিষ্টাব্দে দেশের শীর্ষ পুরোধা ব্যক্তিত্ব মাওলানা আনওয়ার খান, হায়দ্রাবাদের সাবেক প্রধান উত্তাদ মীর উসমান আলীর প্রাণান্তকর প্রয়াসে প্রতিষ্ঠা লাভ করে। 'দায়েরাতুল মা*'আরিফ' হাদীস বর্ণনাকারীগণের ইতিবৃত্ত, ইতিহাস, হিসাব বিজ্ঞান এবং দর্শন শাস্ত্রের এমন দেড় শতাধিক কিতাব পাঠকের খিদমতের উপস্থান করে যা ইতোপূর্বে প্রায় লোকচক্ষুর অন্তরালে ছিলো। শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, প্রাজ্ঞ শিক্ষক মহল, বিদগ্ধ গবেষক শ্রেণী এতদিন এসব গ্রন্থের কেবল নাম শুনে আসছিলেন। 'দায়েরা' এর উদ্যোগের সুবাদে এই প্রথম গ্রন্থগ্তলো আলোর মুখ দেখলো । ওলামায়ে কেরাম ও বিশ্লেষক মহল এসব গ্রন্থ থেকে প্রসভৃত উপকৃত হচ্ছেন । “দায়ের” এর এই কার্যক্রম শিক্ষা ও ধর্মীয় ক্ষেত্রে অত্যন্ত গুরুতৃপূর্ণ অবদান হিসেবে বিবেচিত হচ্ছে। সর্বোপরি ভারতীয় মুসলমানদের জন্য এটি চিরন্তন ও যুগান্তকারী শিক্ষা কার্যক্রম এবং তাদের উন্নত জ্ঞান, অভিরুচি ও ধর্মীয় কৃতিত্বের সাক্ষর হয়ে থাকবে ।* প্রাচ্য-প্রতীচ্যের বরেণ্য ও শীর্ষ শিক্ষাবিদগণ এই গুরুত্পূর্ণ ও এতিহ্যবাহী প্রতিষ্ঠানের মহান খিদমতগুলোর সপ্রশংস স্বীকৃতি দিয়েছেন। ১৯৩৭ খিষ্টাব্দে জামেয়া আল-আযহার এর একটি শিক্ষা প্রতিনিধি দল ভারত » মাওলানা সাইয়েদ হাশেম নদভী, ডা, আবদুল মুয়ীদ খানের পরিচালনায় এ প্রতিষ্ঠান দীর্ঘকাল ব্যাপী তার মহান খিদমত আল্জাম দিয়ে এসেছে। আর্থিক টানাপোড়েন ও প্রতিকূলতার মাঝেও এটি আজো টিকে আছে। ৯৫

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।