Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

অবস্থিত। নাদওয়াতুল উলামা এবং প্রতিষ্ঠার পরস্পর সহযোগিতার বন্ধনে আবদ্ধ । আলীগড় মুসলিম এডুকেশনাল কনফারেন্স ঃ মুসলিম এডুকেশনাল কন্ফারেন্স ভারতবর্ষের মুসলিম জনগোষ্ঠীর প্রাচীনতম শিক্ষা সংস্থা, যা ১৮৮৬ খিষ্টাব্দে স্যার সৈয়দ আহমদ খান কর্তৃক প্রতিষ্ঠা লাভ করে। যার লক্ষ্য-উদ্দেশ্য ছিল, ভারতবর্ষের মুসলমানদের মাঝে শিক্ষা ব্যাপক প্রসার ও মুসলিম ছাত্রদের শিক্ষা সংক্রান্ত সমস্যাদি সমাধান করা। মুসলমানদের শিক্ষা ও রাজনৈতিক জাগরণ সৃষ্টিতে এ প্রতিষ্ঠানের ভূমিকা চোখে পড়ার মতো। ১৯০৬ খিষ্টাব্দে মুসলিম লীগের আন্দোলনের সৃষ্টি এখান থেকেই হয়। ১৯" খিষ্টাব্দে রাজনৈতিক ও শিক্ষাগত প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর এ এ্তিষ্ঠানে কর্মপরিধি ও তৎপরতা অত্যন্ত সীমিত হয়ে পড়ে । অতীতে ভারতবর্ষের বিখ্যাত ও মর্ধাদাশীল শিক্ষাবিদ, রাজনীতিকগণ বিশেষত স্যার সাইয়েদ আহমদ খান, নবাব ভিকারুল মুলক, নবাব সদর ইয়ার জঙ্গ, মাওলানা হাবীবুর রহমান শিরওয়ানী প্রমুখ এ প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন। তারা স্থীয় যুগে এ প্রতিষ্ঠানের সেক্রেটারী ছিলেন । ধর্মীয় শিক্ষাবোর্ড ও শিক্ষা কাউন্সিল ঃ ১৯৪৭ খ্রিষ্টাব্দে ভারত স্বাধীনতা লাভ করার পর যদিও নিজের জন্য ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থার সিদ্ধান্ত ঘোষণা করেছে এবং ভারতের রাষ্ট্রীয় সংবিধান বিভিন্ন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর মধ্যে সমতা ভিত্তিক নীতিমালা ও নাগরিক মর্যাদা প্রদান করেছিল এবং তাদের মৌলিক অধিকার সংরক্ষণের অঙ্গীকার করেছিল ৷ এসব কিছুর পরও বিভিন্ন সরকার ক্ষমতায় এসে এমন কতিপয় শিক্ষানীতি মুসলমানদের উপর চাপিয়ে দেয়, যা মুসলমানদের ধর্মীয় ও সাংস্কৃতিক নাস্তিক্যের দ্বার উন্মোচন করে দিলো, এটা তাদের আকীদা-বিশ্বাস ও মৌলিক নীতিমালার বীজকে অস্কুরেই নিঃশেষ করে দেয়ার নামান্তর ।১ এসব ভয়ঙ্কর সংকট মুকাবিলা এবং তাদের জাতীয় অস্তি তব, চেতনা ও মূল্যবোধ টিকিয়ে রাখার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় উত্তর প্রদেশ ১ বিস্তারিত জানার জন্য “মুসলমানদের বর্তমান সমস্যা ও তার প্রতিকার” গ্রন্থ দ্রষ্টব্য । ৯৪

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।