Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

ভয়ঙ্কর পর্যায়ে পৌছে গেছে তা চমৎকারভাবে এতে চিত্রায়িত হয়েছে এবং ক্রমশ এর ফলে ইসলামের সাথে আধুনিক শিক্ষিতদের বন্ধন শিথিল হবার বিষয়টিকে তুলে ধরা হয়েছে সার্থকভাবে । আর এই বন্ধনকে পুনঃউজ্জীবিত ও সুদৃঢ় করার মহান লক্ষ্যে এধরণের পরিশীলিত প্রবন্ধ-পুস্তিকার রচনা ও আকর্ষণীয় পদ্ধতিতে তা প্রকাশ ও প্রসার করা একটি অতীব জরুরী কর্তব্য। এতে ইসলামী চিন্তাধারা, সংস্কৃতি এবং দ্বীনের স্বরুপ হৃদয়গ্রাহী ও মনোজ্ঞ রীতিতে উপস্থাপন করা হয়েছে এবং এটা সময়ের এক বিরাট গুরুত্পূর্ণ ্রয়োজন ও দাবীও বটে । উপরিউক্ত লক্ষ্য হাসিলের জন্য পর্যাপ্ত ং্যক ইসলামী শিক্ষাবিদদের মনোযোগ ও পারস্পরিক মতবিনিময় এবং এক্যবদ্ধভাবে কাজ করা অত্যন্ত প্রয়োজন । উল্লিখিত আমার ছোট পুস্তি কাটি আরবী, উর্দু এবং ইংরেজী তিন ভাষাতেই প্রকাশিত হয়েছে এবং বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে। এর পর থেকে এই প্রতিষ্ঠান বহু গুরুত্বপূর্ণ গ্রন্থাবলী প্রকাশ করতে শুরু করে । আনুমানিক ৩২/৩৩ বছরে আড়াই শ'- এর মত গ্রন্থ এ প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়ে সর্বজন গ্রহণযোগ্যতা পেয়েছে। এর মধ্যে বেশ কিছু সংখ্যক গ্রন্থের একাধিক সংস্করণ বেরিয়েছে। কতিপয় গ্রন্থের ইংরেজী, আরবী, ফার্সি, তুকাঁ, ফরাসী, ইন্দোনেশিয়ান ও হিন্দী ভাষায় অনুবাদও প্রকাশিত হয় ৷ এসব গ্রন্থ শিক্ষিত মহলের সপ্রশংস দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছে। এসব কিতাবাদির লেখকদের মধ্যে এমন শীর্ষস্থানীয় শিক্ষাবিদগণও আছেন যাদের রচনাকর্ম ও গ্রন্থ সর্বত্র ব্যাপকভাবে সমাদৃত । তাফসীর, হাদীস, ফিকহ, শরয়ী বিধানের গুঢ়ুরহস্য, ইসলামের ইতিহাস, ইসলামী গবেষণা ও চিন্তাধারা, ইসলামী সংস্কৃতি, ইসলাম ও অনৈসলামিক দৃষ্টিভঙ্গির তুলনামূলক বিশ্লেষণ, মুসলিম দেশ সমূহে দাওয়াতী সফরের ইতিবৃত্ত, দাওয়াতী বক্তৃতা সমূহ এবং এ ধরনের বিভিন্ন বিষয় ভিত্তিক গ্রন্থ প্রকাশিত হয় । ইংরেজীতে এর নাম ? /১০৪০1719 01151811110 1২9598101) & 10011021101) আরবীতে 'আল-মাজমাউল ইসলামী আল-ইলমী'। প্রতিষ্ঠান পরিচালনা ও তার প্রয়োজনীয় বিষয়াদি চিন্তা-ভাবনা, পরিকল্পনা ও সার্বিক তৎপরতার জন্য একটি স্বতন্ত্র পরিষদ রয়েছে। এর সাথে দেশের উল্লেখযোগ্য সংখ্যক ইসলামী চিন্তাবিদ ও শিক্ষিত মহল এবং লেখক-গবেষকগণ সম্পৃক্ত আছেন। বর্তমানে প্রতিষ্ঠানটি দারুল উলুম নাদওয়াতুল উলামার অঙ্গনে ৯৩

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।