Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

শ্রেণীর গ্রন্থ । এখানে লিখিত কতিপয় গ্রন্থ অন্যান্য ভাষায় রচিত গ্রন্থ থেকেও স্বকীয় বৈশিষ্ট্যে শ্রেষ্ঠ ও অনন্য, যা ছাড়া কোন কুতুবখানা বা গ্রন্থাগার পূর্ণতার দাবী করতে পারেনা । বিখ্যাত শিক্ষা ও সাহিত্য বিষয়ক সাময়িকী 'আল-মারুফ' ও দারুল মুসান্নিফীন থেকে প্রকাশিত হয়, যার সম্পাদক মাওলানা সুলাইমান নদর্ভী (রহ.)। তার পর তার সুযোগ্য ছাত্ররা যথাক্রমে এ দায়িত্বপালন করেন। যাদের মধ্যে মাওলানা শাহ মুঈনুদ্দীন আহমদ নাদভভী, মাওলানা আবদু সালাম কিদওয়ায়ী নাদভী, এবং সাইয়্যেদ সাবাহ উদ্দীন আবদুর রহমান বিশেষভাবে উল্লেখযোগ্য । নদওয়াতুল মুসান্িফীন দিল্লি ঃ দিল্লিতে অবস্থিত “নাদওয়াতুল মুসান্িফীন' এ শ্রেণীরই অপর শিক্ষা সংস্থা। যা ১৯৩৮ খিষ্টাব্দে ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক কয়েক ডজন গ্রন্থ প্রকাশ করে৷ দেশের শিক্ষিত ও ধর্মীয় মহলে এসব গ্রন্থ ব্যাপক সমাদর লাভ করে। এর প্রখ্যাত প্রতিষ্ঠাতা ও পরিচালকদের মধ্যে মাসিক বুরহান" সম্পাদক মাওলানা মুফতী আতীকুর রহমান উসমানী ও মাওলানা সাইয়েদ আহমদ আকবরাবাদীর নাম সবিশেষ উল্লেখযোগ্য । মজলিস-ই- তাহকীকাত ওয়া নাশরিয়াতে ইসলাম নদওয়াতুল উলামা লক্ষৌ ঃ কতিপয় বিশিষ্ট আলেমেদ্বীন ও ইসলামের চৌকস দাঈর প্রচেষ্টায় ১৯৫৯ ইংরেজীতে নদওয়াতুল উলামার চৌহদ্দিতে প্রতিষ্ঠিত হয় মজলিসে- ই-তাহকীকাত ওয়া নাশরিয়াত-ই-ইসলাম। এর লক্ষ্য উদ্দেশ্য হলো, আধুনিক শিক্ষিত শ্রেণীকে যারা ইসলামী মূল্যবোধ থেকে দূরে সরে গেছেন, ইসলামের আবেদন, বৈশিষ্ট্য, শ্রেষ্ঠত্বের সাথে নতুন ভাবে তাদের পরিচয় করিয়ে দেয়া । এ প্রতিষ্ঠান বিভিন্ন ভাষায় বেশ কিছু গ্রহণযোগ্য ও ফলপ্রসূ প্রবন্ধ আধুনিক শিক্ষিত লোকদের দোরগোড়ায় পৌছিয়ে দিয়েছে, যাতে তারা ইসলামের শিক্ষা সম্পর্কে সম্যক ধারণা পান। “নতুন তুফান ও তার প্রতিকার' নামক এক পুস্তিকা দিয়েই কার্যক্রম শুরু হয়। এই পুস্তিকা যা দিয়ে অত্র প্রতিষ্ঠানের কার্যক্রম আরম্ত ; আধুনিক শিক্ষিতদের ইসলামের শিক্ষা থেকে দূরত্ব ও ইসলামী আকিদা, আমল প্রভৃতি সম্পর্কে অজ্ঞতা যে ৯২

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।