উর্দুতে অনুদিত হয়েছে। এর ফলে বিভিন্ন শান্ত্রগত পরিভাষাগ্তলোর উদ্দু রূপান্তর এবং প্রণয়নের কাজ আজ্জাম দেয়ার মহান কর্তব্য সমাধা হয়ে যায়। অনুরূপভাবে এ প্রতিষ্ঠান উর্দু ভাষা শিক্ষা ও সাহিত্যের ক্ষেত্রে এক বিরাট অবদান রাখতে সক্ষম হয়। ভারতের কতিপয় সুযোগ্য শিক্ষকমন্ডলী এবং বিশেষজ্ঞ শাস্ত্রবিদ এ প্রতিষ্ঠানে অধ্যাপনার খিদমত করেন ।১ পরিবর্তনের হাওয়া লেগে এটিও অন্যসব ইউনিভার্সিটির মত গতানুগতিক ও একটি সাধারণ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় এবং উর্দুর পূর্বেকার সেই গুরুত্বও আর বাকী নেই। এসব বিশ্ববিদ্যালয় ছাড়াও মুসলমানরা বিভিন্ন জায়গায় ইসলামিয়া কলেজ প্রতিষ্ঠা করেন, যেখানে কিছু স্বাতন্ত্রিক ব্যতিক্রম বাদে সাধারণতঃ সরকারী পাঠ্যক্রম ও বিষয়াদিই পড়ানো হয়। উত্তর ভারতের প্রায় প্রতিটি বড় শহরেই এ ধরণের ইন্টারমেডিয়েট ও ডিগ্রী কলেজ অবস্থিত। দক্ষিণ ভারত, মাদ্রাজ ও কেরালাতে অনেক মুসলিম কলেজ রয়েছে, যার মধ্যে মাদ্রাজের নিউ কলেজ, ট্রিচিনিপলীর জামাল মুহাম্মদ কলেজ, করনুলের উসমানিয়া কলেজ এবং ক্যালিকটের অদূরে ফারুক কলেজ বিশেষভাবে উল্লেখযোগ্য । এ প্রসঙ্গে আজমগড়ের শিবলী কলেজও উল্লেখ করার মতো প্রতিষ্ঠান। দারুল মুসান্নিফীন আজমগড় ৪ মাওলানা মানযূর নোমানী ১৯১৪ খ্রিষ্টাব্দে আজমগড়ে এক মর্যাদাশীল শিক্ষা ও প্রকাশনা একাডেমী প্রতিষ্ঠা করেন, যা “দারুল মুসানিফীন' নামে নামকরণ করা হয়। এর জন্য তিনি স্বীয় ব্যক্তিগত বাগান ও বাংলো ওয়াকফ করে দেন। তার পর ২৫০ বছরের অধিককাল পর্যন্ত মাওলানা সাইয়েদ সুলাইমান নদ্তীর (রহ.) সুযোগ্য নেতৃত্ব ও সুদক্ষ পরিচালনায় ধন্য ও সমৃদ্ধ হয় এই একাডেমী । এর সাথে সংশ্লিষ্ট বিজ্ঞ লেখক ও গবেষকগণ মাযহাব, ইতিহাস ও সাহিত্যের নানা বিষয়ে বিভিন্ন গুরুতৃপূর্ণ গ্রন্থ রচনা করেছেন; যা সংশ্লিষ্ট বিষয়ে অন্ততঃ উর্দু ভাষায় শীর্ষ ১ যথা মাওলান: সাইয়েদ মানাঘির আহসান গিলানী (রহ.) চেয়ারম্যান- দ্বীনিয়াত বিভাগ, মাওলানা আবদুল বারী নদভী, শিক্ষক-দ্বীনিয়াত ও আধুনিক দর্শন, প্রফেসর ইলিয়াস বারণী, শিক্ষক- সমাজ বিজ্ঞান, ডা. খলিফা আবদুল হালীম, অধ্যাপক- আধুনিক শান্ত, ড. মীর ওয়ালিউদ্দীন (দর্শন) ড. হামীদুল্লাহ্, রোষ্ট্রনীতি) ,হারুন খান শিরওয়ানী ড. রকীবুদ্দীন সিদ্দিবী, (হিসাব বিজ্ঞান), ড. মুহিউদ্দীন কাদেরী জুর, (উর্দু), ড. সাইয়েদ আবদুল লতীক (ইংরেজী) । ৯১
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।