Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

এতে নান! দিক এর প্রভৃত উন্নতিও সাধিত হয়েছে। এতে সংযোজিত হয়েছে চিকিৎসা অনুষদ, প্রকৌশল অনুষদ ও আধুনিক নানা বিষয়ের গুরুতৃপূর্ণ বিভাগ। মুসলমানদের সংশ্লিষ্টতা আছে এমন ইউনিভার্সিটিগুলোর মধ্যে এটি সর্ব বৃহৎ শিক্ষাঙ্গন | পদ্ধতি ও ব্যবস্থাপনায় এই ভার্সিটি অন্যান্য ভার্সিটির উপর প্রাধান্য ও শ্রেষ্ঠতৃ অর্জন করেছে। জামিয়া মিল্লিয়া দিতি 3 আলীগড় মুসলিম ইউনিভার্সিটির কতিপয় কৃতি ছাত্র খেলাফত আন্দোলনের সময় আলীগড় বিশ্ববিদ্যালয় থেকে পৃথক হয়ে যায়; তারা ১৯২০ খ্রিষ্টাব্দে একটি স্বাধীন স্বতন্ত্র জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন ; যার নামকরণ করা হয় “জামিয়া মিল্লিয়া ইসলামিয়া" যার ভিত্তি প্রস্তর স্থাপন করেন শায়খুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দী (রহ.) পরে এটি দিল্লিতে স্থানান্তরিত হয় । এই শ্রেণীটির নেতৃতেে ছিলেন মাওলানা মুহাম্মদ আলী জওহার (রহ.)। তার অন্যতম সহযোগীদের মধ্যে ছিলেন হাকীম আজমল খান মরহুম এবং ভা. মুখতার আহমদ আনসারী । এখানকার শিক্ষক মন্ডলীর দেশপ্রেম, আত্মত্যাগ ও কুরবানীর মানসিকতা অনন্য ও ভাস্বর হয়ে আছে ইতিহাসের পাতায়। প্রাজ্ঞ শিক্ষাবিদ ডা. জাকির হোছাইন খানের নেতৃত্বে (প্রাক্তণ রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী ভারত) এবং তার বিজ্ঞ নির্দেশনায় এ প্রতিষ্ঠান প্রতিকূল ও বৈরী চিন্তার ভয়াবহ তুফান এবং জটিলতর সংকট মুকাবিলা করেছেন। এ বিশ্ববিদ্যালয় সভ্যতা-সংস্কৃতি, জ্ঞান, শিক্ষার সাহিত্যের পরিমন্ডলে উল্লেখযোগ্য অবদান রেখেছে। বর্তমানে এটি কেন্দ্রীয় সরকারের পৃষ্ঠপোষকতায় কেন্দ্রীয় বিশ্ববিশ্ববিদ্যালয়ের পরিণত হয়। এতে মুসলিম ছাত্রের তুলনায় হিন্দু ছাত্রদের সংখ্যা আনুপাতিক হারে বৃদ্ধি পেয়েছে। জামেয়া উসমানিয়া হায়দ্রাবাদ £ এখানে উর্দুকে শিক্ষার মাধ্যম হিসেবে গ্রহণ করা হয় যা ভারতের জ্ঞান চর্চার ভাষা । আধুনিক জ্ঞান, দর্শন, হিকমাত, মনস্তত্ব, চিকিৎসা বিজ্ঞান, রাজনীতি, সমাজ তত্ব, ইতিহাসের এক বিশাল ভান্ডার, অন্যভাষা থেকে ৯০

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।