Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

একাডেমী প্রতিষ্ঠা করেছেন এবং নাদওয়াতুল উলামার চিস্তা-চেতনার আলোকে পরিচালিত ডজন খানেক মাদ্রাসা দেশ-বিদেশে প্রতিষ্ঠা করেছেন। দেশের বাইরে মাদ্রাসাগুলোর মধ্যে নেপালের দারুল উলুম নুরুল ইসলাম জিলপাপুর, বাংলাদেশে দারুল মাআরিফ আল-ইসলামিয়া, মালয়েশিয়ায় দত্মতি তারবিয়্যা আল ইসলামিয়া সবিশেষ উল্লেখযোগ্য । ভূপাল, “কাশেফুল উলুম" আওরঙ্গাবাদ, “জামিয়া ইসলামিয়া” বাটকল, “ফালাহুল মুসলিমীন" রায়বেরেলী সর্বশ্রেষ্ঠ মাদ্রাসা তথা ইসলামী বিদ্যাপীঠ হিসেবে সুপরিচিত । মাদ্ৰাসাতুল ইসলাহ সরাইমীর £ ১৯০৯ ইংরেজী সালে দারুল উলৃমের পদ্ধতি অনুসরণে আজমগড় জিলার সরাইমীর অঞ্চলে মাওলানা হামীদুদ্দীন ফারাহী (রহ.) মাদ্রাসাতুল ইসলাহ এর ভিত্তি স্থাপন করেছেন। এ মাদ্রাসায় কুরআনের তাফসীর ও চর্চাকে অত্যধিক গুরুত্ব দেয়া হয়। মাওলানা হামীদুদ্দীন (রহ.) স্থীয় তাফসীরে যে পদ্ধতির ভিত রচনা করেছেন, মাদ্রাসার শিক্ষকমন্ডলী ও ছাত্ররা ঠিক এ পদ্ধতি অনুসরণ করেই অধ্যয়ন করে থাকেন। অনাড়ম্বর বসবাস ও শিক্ষার অনুকূল পরিবেশের বিবেচনায় এটি শ্রেষ্ঠ মাদ্রাসা । জামেয়াতুল ফালাহ আজমগড় £ একই মূলনীতি ও পদ্ধতি অনুসরণ করে আজমগড়ের বলইয়ারগঞ্জে গড়ে উঠে জামেয়াতুল ফালাহ্‌। এই প্রতিষ্ঠানের সাথে বিশেষ শিক্ষিত মহলের মনোযোগ বরাবরই সম্পৃক্ত । কচি-কীচা ছেলে-মেয়েদের প্রাথমিক শিক্ষার জন্য এখানে ব্যাপক ও সমৃদ্ধ ব্যবস্থাপনা রয়েছে। সাম্প্রতিককালেই প্রতিষ্ঠিত হয়েছে জামেয়া ইসলামিয়া মুজাফফরপূর নামে আরেকটি মাদ্রাসা । এটি প্রচুর সম্ভাবনাময় একটি প্রতিষ্ঠান । দারুল উলুম ভূপাল £ ভূপাল ভারতের বড় ধরণের শিক্ষা-দীক্ষার প্রাণকেন্দ্র ছিল। ১৯৪৮ সালে বিভিন্ন রাজ্যের ভারত ইউনিয়নে অন্তর্ভুক্তির কারণে মনে হয়েছিল ; ৮৭

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।