Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

নাদওয়াতুল উলামা কেবল আরবী ভাষা ও সাহিত্যে নিজেদের প্রণীত স্থীয় প্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক হিসেবে পাঠদান করে যাচ্ছে তা নয় বরং এ প্রতিষ্ঠান থেকে সৃষ্ট সুযোগ্য ও প্রতিভাবান লেখকদের আরবী ভাষা ও সাহিত্য বিষয়ক পুস্তক উন্নত আরব বিশ্বে ব্যাপক সমাদৃত হয়েছে এবং একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের সিলেবাস ভূক্ত রয়েছে। এ প্রতিষ্ঠানেরই সৃষ্ট বিজ্ঞ শিক্ষাবিদ ও লেখক-গবেষকদের প্রবর্তিত নতুন ধারা আরব বিশ্বে সমাদৃত হয়েছে ও অনুসরণযোগ্য হিসেবে ঈর্ষণীয় গ্রহণযোগ্যতা পেয়েছে । পাঠ্যক্রম ও শিক্ষাব্যবস্থায় নদওয়াতুল উলামার চিন্তাধারা ও বৈপ্লবিক কার্যক্রম £ নাদওয়াতুল উলামার সবচেয়ে বড় অবদান হলো পাঠক্রমের সেই নতুন রূপরেখা যা এখানে প্রণীত হবার পর বহু সংখ্যক মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় সমূহ তা সাদরে গ্রহণ করেছে। অতঃপর সেটা অথবা তার আদলে নতুন সিলেবাস প্রবর্তন ও প্রণয়ন করেছে। এই সিলেবাস সাম্প্রতিক কালের বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে প্রচলিত সিলেবাসগুলোর সর্বজন গ্রাহ্য মূলনীতিকে গ্রহণ করেই বিন্যাস করা হয়েছে, শিক্ষার দ্বিমুখী ধারাকে এক ধারায কেন্দ্রীভূত করার প্রয়াস গ্রহণ করা হয়েছে এবং সমকালীন জীবন সমস্যার সমাধানে যুগোপযোগী ও প্রয়োজনীয় সংযোজন করা হয়েছে । সিলেবাসকে প্রাথমিক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এ ধারাবাহিক ক্রমানুসারে বিন্যস্ত করা হয়েছে। এবং এতে ধর্মীয় বিষয়াদি স্বীয় কলেবরে অক্ষুন্ন রেখে আনুষঙ্গিক বিষয়াদিকে প্রয়োজনীয় সংযোজন বিয়োজন করে পাঠ্যব্রমকে পূর্ণাঙ্গ এবং চাহিদা পূরণের উপযোগী করে সাজানো হয়েছে। এর ফলশ্রুতিতে নদওয়াতুল উলামা থেকে এমন বেশ কিছু সংখ্যক প্রতিভাধর যোগ্য ব্যক্তি সৃষ্টি হয়েছেন যারা কেবল উর্দু ভাষাতেই নয় আরবী ভাষায়ও স্বীয় অনন্য যোগ্যতার স্বাক্ষর রেখেছেন । আরবী ভাষায় তাদের রচনাকর্ম ও সৃজনশীল অবদানকে শিক্ষিত ও বিদগ্ধ মহল সপ্রশংস স্বীকৃতি দিয়েছেন। তারা গবেষণা ও সাহিত্য বিষয়ক উল্লেখযোগ্য সংখ্যক ৮৬

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।