এমনসব আধুনিক বিষয় সংযোজন করেছে যা বর্তমান যুগে মুসলিম উম্মাহর বৈশ্বিক পরিসরে খিদমত আল্জাম দিতে সক্ষম এমন আলিমদের জন্য অতীব জরুরী । সূচনালগ্ন থেকেই দারুল উলুম একটি ব্যাপারে সর্বোচ্চ গুরুত্বারোপ করে আসছে, আধুনিক পৃথিবীর সামনে বিশ্বজনীন জীবন ব্যবস্থা ইসলামকে প্রভাববিস্তারশীল পন্থায় ও নতুন ধাচে উপস্থাপন করতে সক্ষম একটি দাওয়াতী কাফেলা সৃষ্টি করা হবে । আলহামদুলিল্লাহ্! নদওয়া তার লক্ষের পথে সন্তোষজনক সাফল্য অর্জন করেছে এবং খুব স্বল্প সময়ে এমন সব ইসলামী পন্ডিত- ওলামা তৈরী হয়েছে যারা আধুনিক ইসলামী দুনিয়ার জন্য অনুসরণ যোগ্য । এসব সুযোগ্য ব্যক্তিবর্গ ইসলামী সাহিত্য, অলঙ্করণ শান্তর, ইতিহাস, সীরাতে নববী (স.) প্রভৃতি বিষয়ে অত্যন্ত মূল্যবান সম্পদ সৃষ্টি করে পৃথিবীকে চমৎকৃত করেছেন। দারুল উলুম থেকে সৃষ্ট এসব ভূবনখ্যাত প্রতিভার মধ্যে মাওলানা সাইয়েদ সুলাইমান নদী (রহ.) ও মাওলানা আবদুল বা'রী নদভীর (রহ.) নাম সবিশেষ উল্লেখযোগ্য । প্রথমোক্ত ব্যক্তি আল্লামা শিবলী নোমানী কর্তৃক প্রতিষ্ঠিত ইসলামী শিক্ষা ও গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান 'দারুল মুসারিফীন' আজমগড়ের প্রধান পরিচালক ছিলেন। তাঁর তন্্ীবধানেই দারুল উলুম নদওয়ার সুযোগ্য সন্তানরা ইসলামী সাহিত্য, ইতিহাস এবং ইসলামী গবেষণামূলক বিভিন্ন রচনাকর্ম এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকাশনার জন্য পেশ করেছেন। অতঃপর তিনি ভূপাল সরকার ও পাকিস্তানে গুরুতৃপূর্ণ ইসলামী শিক্ষা, সংস্কৃতি ও গবেষণা বিষয়ক খিদমত আজ্জাম দিয়েছেন । দ্বিতীয়োক্ত আধুনিক দর্শন শাস্ত্রে উচু মাপের শিক্ষক, পল্িত ও হায়দ্রাবাদ উসমানিয়া ইউনিভার্সিটির বিভাগীয় প্রধান ছিলেন । তিনি অত্যন্ত মূল্যবাবন, তথ্যবহুল ও গবেষণালন্ধ প্রবন্ধ উপস্থাপন করেছেন সং বিষয়ে । উল্লিখিত ব্যক্তিদ্বয় ছাড়াও “নদওয়াতুল উলামা লক্ষৌ থেকে পর্যাপ্ত সংখ্যক লেখক, গবেষক, শিক্ষা ও সামাজিক পরিমন্ডলে অগ্রণী ভুমিকা পালনকারী ব্যক্তিবর্গ সৃষ্টি হয়েছেন। ৮৫
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।