অবস্থান এক ধরণের বিদ'আত ও বিকৃতি।” এবং বিশ্ববিদ্যালয় সমূহের লাগামহীন আধুনিক পন্থা- যারা মনে করে “প্রত্যেক নতুন বস্তু সমাদর যোগ্য ও পূরণো মানেই পরিতাজ্য” দ্বীনি মাদ্রাসা সমূহের শিক্ষাব্যবস্থা ও পাঠ্যসূচী বিষয়ক এধরণের বিপরীতমুখী চিন্তাধারার মাঝামাঝিই “দারুল উলুম নদওয়াতুল উলামা'র অবস্থান। এর প্রতিষ্ঠাতাগণ উপলব্দি করতে সক্ষম হন যে, প্রাচীন ও আধুনিকতার বাড়াবাড়িমূলক অবস্থান, ওলামায়ে কেরামের প্রবল মতানৈক্য ও বিভক্তি, একদেশদর্শিতা ও ফিকৃহী মতবিরোধের তীব্রতা ইসলাম ও মুসলমানদের ধ্বংস ও পতনকেই তরান্বিত করবে । নতুন ও পুরনোর সমন্বয় এবং ভারসাম্যপূর্ণ মধ্যপন্থার মূলনীতির উপর নাদওয়াতুল উলামা লক্ষৌ-এর ভিত্তি স্থাপিত হয়েছে। এর দায়িত্বশীলবৃন্দের চিন্তাধারা ছিল দ্বীন একটি শ্বাশত ও চিরন্তন বস্তু যাতে পরিবর্তনশীল । যাতে সময়ের চাহিদার প্রেক্ষিতে প্রয়োজনীয় পরিবর্তন ও পরিবর্ধন একটি স্বাভাবিক ধারাবাহিকতা । 'নাদওয়াতুল উলামা লক্ষৌ'-এর প্রকৃত লক্ষ্য আহলে সুন্নাত ওয়াল জামাআততভূক্ত বিভিন্ন মতাবলম্বী গোষ্ঠীর মাঝে (যারা আকীদা ও ইসলামের মৌলিক বিষয়াদিতে একই বিশ্বাসের 17575185551 ইসলামী শিক্ষা ও পাঠ্যক্রমকে পরিবর্তনশীল এবং প্রয়োজন অনুপাতে পরিমার্জন, সংস্কারের উপযোগী মনে করে। দারুল উলুম নাদওয়াতুল উলামা একটি চিরন্তন সংবিধান ও জীবন পথের শ্বাশত গাইডবুক হিসেবে মহাগ্রন্থ আল-কুরআনের প্রতি বিশেষ মনোযোগ দিয়ে থাকে এবং ক্রমান্বয়ে ও দীর্ঘমেয়াদী পাঠ্যসূচীতে তা অন্তর্ভুক্ত করেছে । আরবী ভাষা ও সাহিত্যকেও একটি জীবন্ত ও গতিশীল ভাষা হিসেবে গুরুত্বহ বিবেচনায় মনোযোগ নিবদ্ধ করেছে। কারণ আরবী ভাষাই কুরআন-হাদীস বুঝার চাবিকাঠি ও তার অন্তর্নিহত তাৎপর্ষের রহস্য উন্মোচন সহায়িকা । নদওয়াতুল উলামা কখনো আরবী ভাষাকে মৃত ভাষা (যে ভাষায় কথা বলার ও লেখার লোক পৃথিবীতে দূর্লভ) হিসেবে ভাবেনি অথচ ভারতবর্ষ আরবীর সাথে ঠিক এমন আচরণই করে যাচ্ছিল। যেসব প্রাচীন বিষয়াদির উপকারিতা কালের প্রবাহে হাস পেয়েছে নাদওয়া সে সব বিষয় পাঠ্যসূচী থেকে বাদ দিয়েছে অথবা তার পরিমাণ অনেক কমিয়ে দিয়েছে তার স্থলে ৮৪
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।