Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

সরকারী, আধা সরকারী মাদ্রাসা সমূহের মধ্যে মাদ্রাসা আলিয়া রামপুরা, মাদ্রাসা আলিয়া কোলকাতা, মাদ্রাসা শামসুল হুদা পানা অন্যতম বৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত । এককালে রামপুরা আলিয়া মাদ্রাসা এবং কোলকাতা মাদ্রাসা উচুমাপের শিক্ষাকেন্দ্র হিসেবে পরিগণিত হতো । এর সুযোগ্য, বিজ্ঞ, মেধাবী, প্রতিভাবান ছাত্র-শিক্ষকগণের সুখ্যাতি সর্বত্র ত। শিয়া-ইসনা আশরিয়াদেরও উল্লেখযোগ্য সংখ্যক মাদ্রাসা রয়েছে। শিয়ামতাবলম্বীদের অধিকাংশ শিক্ষাকেন্দ্র লক্ষৌতে অবস্থিত । এসব মাদ্রাসার মধ্যে সুলতানুল আউলিয়া মাদারিস, মাদ্রাসা নাষেমিয়া এবং মাদ্রাসাতুল ওয়ায়েজীন বিশেষভাবে উল্লেখযোগ্য ৷ দক্ষিণ ভারতে (যেখানে জনগণের মাঝে ধর্মীয় চেতনা শিক্ষানুরাগ তুলনামূলক অধিক মাত্রায় বর্তমান) প্রচুর সংখ্যক আরবী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। হায়দ্রাবাদে মাদ্রাসা নিযামিয়া, উমনাবাদ এর জামেয়া দারুস সালাম, ভেলোরের “আল-বাকিয়াতুস সালিহাত” বিশেষভাবে শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে সুপ্রসিদ্ধ । এককালে মাদ্রাসা জামালিয়া এক বহুমাত্রিক ও উন্নয়নশীল ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে খ্যাতির প্রথম কাতারে ছিল। দীর্ঘদিন ধরে তা বন্ধ রয়েছে। সম্প্রতি এটি পুনরায় চালু করার প্রয়াস পরিলক্ষিত হচ্ছে। মালাবার অঞ্চলে যা বর্তমান নতুন বৃহৎ এলাকা কেরালার অন্তর্ভূক্ত, প্রবল ধর্মানুরাগ ও আরবী ভাষার সাথে নিবিড় সম্পৃক্ততায় সম ভারতের সর্বাধিক অগ্থসর জনপদ হিসেবে পরিচিত । এই এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক আরবী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যার মধ্যে রওজাতুল উলুম, মদীনাতুল উলুম, সুল্লামুস্‌ সালাম সহ আরো কতিপয় মান্রাসা রয়েছে যা কালিকাট এবং তৎপার্্বর্তী এলাকায় অবস্থিত। এতদঞ্জলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, স্থানীয় ভাষা মালইয়ালম ও ইংরেজীর পরই আরবীর স্থান। যেটি দ্বিতীয় অগ্রগণ্য ভাষা হিসেবে মুসলমানদের স্কুল কলেজ সমূহে পড়ানো হয়ে থাকে । কেরালা সরকারের শিক্ষামন্ত্রণালয় আরবী ভাষার জন্য স্বতন্ত্র পাঠ্যক্রম পর্যন্ত তৈরী করেছে যা চমৎকাররূপে সফল হয়েছে। গুজরাটেও রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক নতুন পুরাতন মাদ্ৰাসা। এর মধ্যে ডাভিলের জামেয়া ইসলামিয়া এককালে সেখানকার বৃহৎ ইসলামী শিক্ষা কেন্দ্ররূপে আত্মপ্রকাশ করেছিল। যার সম্মানিত ১

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।