থানভী (রহ.) এর পবিত্র পৃষ্ঠপোষকতায় ধারাবাহিকভাবে ধন্য এ প্রতিষ্ঠান। এর সুযোগ্য নিষ্ঠাবান শিক্ষকমন্ডলীর মধ্যে মাওলানা সাবিত আলী, মাওলানা ইনায়েত আলী, মাওলানা খলিল আহমদ সাহারানপুরী, মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া কান্দলভী, মাওলানা আবদুল লতীফ সাহারানপুরী, মাওলানা ইলিয়াস দেহলভী,মাওলান৷ আবদুর রহমান কামিলপুরী, শায়খুল হাদীস মাওলানা যাকারিয়া এবং মাওলানা আসাদুল্লাহ সাহেবের নাম সবিশেষ উল্লেখযোগ্য | মাদ্রাসা মাযাহারুল উলুম স্বীয় বৈশিষ্ট্য, এতিহ্য, মূলনীতি, আব্বিদা-বিশ্বাসের বিবেচনায় দারুল উলুম দেওবন্দের অভিন্ন মতাদর্শের অনুসারী । এখান থেকেও বিপুল সংখ্যক নিষ্ঠাবান জ্ঞান সেবক সৃষ্টি হয়েছেন, যারা হাদীস শাস্ত্রের খিদমতে গুরুত্পূর্ণ ও অনন্য অবদান রেখেছেন এবং একাধিক হাদীস বিষয়ক ব্যাখ্যগ্রস্থ রচনার মহান কাজ আজ্জাম দিয়েছেন । এখানকার বিপুল সংখ্যক ছাত্র-শিক্ষক স্বীয় জীবনধারা, অল্পেতুষ্টি এবং ধর্মের উপর অবিচলতায় বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন । দরসে নিজামীর অন্যান্য মাদ্রাসা সমূহ ঃ ভারতবর্ষে দারুল উলৃম দেওবন্দ এবং মাযাহারুল উলৃম ছাড়াও এ পদ্ধতির অনুসারী বিপুল সংখ্যক দ্বীনি মাদ্রাসা রয়েছে যেখানে উক্ত মাদ্রাসাদ্বয়ের সিলেবাস .দেরসে নিজামী) অনুসারে শিক্ষাকার্যক্রম পরিচালিত হয়। এসব প্রতিষ্ঠানের সাথে দারুল উলুমের শিক্ষাসংক্রান্ত সম্পর্ক রয়েছে । এসব মাদ্বাসা ধর্মের প্রসার, জ্ঞানের বিকাশ, আকিদার স্কার এবং মুসলমানদের ধর্মীয় খিদমত আঞ্জাম দেয়ার ক্ষেত্রে বিরাট অবদান রেখে যাচ্ছে । এসর মাদ্রাসার মধ্যে উত্তর ভারতের মুরাদাবাদ এর শাহী মাদ্রাসা এবং দারভাঙ্গার এমদাদিয়া মাদ্রাসা বিশেষভাবে উল্লেখযোগ্য ৷ আহলে হাদীস মতাবলম্বীদেরও উল্লেখযোগ্য সংখ্যক মাদ্রাসা রয়েছে। এর মধ্যে মাদ্রাসা রহমানিয়া দিল্লি, জামেয়া সালাফিয়া বেনারস, মাদ্রাসা আহমদিয়া সালাফিয়া, লাহরিসরাই (দারভাঙ্গা) বিশেষ উল্লেখযোগ্য । ভারত বিভক্তির পর দিল্লির মাদ্রাসা রহমানিয়া বন্ধ হয়ে যায়। লাহারিসরাই এবং বেনারসের মাদ্রাসা স্বীয় খিদমতে রত আছে। ৮০
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।