বর্তমানে এ সংখ্যা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। একশ বছরের ইতিহাসে দারুল উলৃম দেওবন্দ থেকে শিক্ষা সমাপনকারী ছাত্রদের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে ৫হাজার নিয়ম মাফিক সনদ অর্জনকারী ছাত্র রয়েছে। প্রতিবেশী রাষ্ট্র সমূহ থেকে আগত ছাত্রদের সংখ্যা ৫ শতাধিক । যার মধ্যে দাগিস্তান, আফগানিস্তান, কীব, বুখারা, কাজান, রাশিয়া, আজারবাইজান, মধ্য এশিয়া, এশিয়া মাইনর, তিব্বত, চীন, ভারত সাগর উপকূলীয় রাষ্ট্র সমূহ সহ অন্যান্য দেশের ছাত্র রয়েছে। নদের সংস্কারধর্মী কর্মকান্ডের সুদূর প্রসারী প্রভাব সুস্পষ্ট । বিদআত- ংস্কারের মুলোৎপাটন, আক্বিদা বিশ্বাসের সংস্কার, তাবলীগে দ্বীন ও ্রান্ত সম্প্রদায় সমূহের সাথে জ্ঞানগর্ভ বিতর্ক ইত্যাদি তীদের এঁতিহাসিক অবদানের স্বর্ণালী অধ্যায় । উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তিত্ রাজনীতির ময়দানে এবং প্রিয় স্বদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ ও নিরাপত্তায় গুরুতূপূর্ণ অবদান রেখেছেন। তারা সত্যোচ্চারণ ও নির্ভিক ভুমিকা পালনে ও পূর্বসূরী ওলামায়ে কেরামের দৃষ্টান্তকে নবরূপে জাতির সামনে উপস্থাপনে সচেষ্ট হয়েছেন। ইসলামের উপর অবিচল-দৃঢ়পদ, হানাফী মাযহাবের উপর বলিষ্ঠ ও অনঢ় অবস্থান পূর্বসূরীদের বর্ণনার সযত্ব সংরক্ষণ এবং সুন্নাত বিরোধী ক্রিয়াকলাপের প্রতিরোধ দারুল উলুম দেওবন্দের উজ্জ্বল বৈশিষ্ট্য হয়ে আছে। মাদ্রাসা মাযাহারুল উলূম £ অপর বৃহৎ ইসলামী শিক্ষা নিকেতন মাদ্রাসা মাযাহারুল উলুম সাহারানপুরে অবস্থিত । ছাত্রসংখ্যা এবং ইসলামী শিক্ষার নিবিড় পরিবেশ বিচারে দারুল উলুম দেওবন্দের পরই এর অবস্থান। ১২৮৩ হিজরী সালে মাওলানা সা'আদত আলী সাহেব সাহারানপুরীর পবিভ্র হস্ত মুবারকে এর ভিত্তি স্থাপিত । মাওলানা মুযহির নানুতুভীর নামে (সামান্য পরিবর্তন সহ) এর নামকরণ করা হয় মাযাহারুল উলুম । মাওলানা রশীদ আহমদ গাঙ্গুহী, মাওলানা খলিল আহমদ সাহারানপুরী এবং মাওলানা আশরাফ আলী ৭৯
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।