Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

দেওবন্দ সর্বপ্রথম এবং অনন্য বৈশিষ্ট্যের অধিকারী । প্রাথমিক অবস্থায় দারুল উলুম দেওবন্দ ছোটখাট মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠা পায়, যার কোন গুরুত্ব ছিলনা কিন্তু মাদ্রাসার প্রতিষ্ঠাতা, শিক্ষক-কর্মচারীদের নিষ্ঠা, আত্মত্যাগ ও আন্তরিকতার ফলে দ্রুত উন্নতির পথে ধাবিত হয়। বর্তমানে দারুল উলুম দেওবন্দ বড় মাপের ইসলামী বিশ্ববিদ্যালয় তথা পুরো এশিয়ার সবচে বড় দ্বীনি দরসগাহে পরিণত হয়েছে। ১২৮৩ হিজরীতে সাহারানপুরের এক পল্লী দেওবন্দ নামক এলাকার এক ছোট মসজিদের চত্বরে এই প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপিত হয় । শুরুতে এটি একটি ইবতেদায়ী মাদ্রাসা ছিল যা দেওবন্দের এক বুযুর্গ হাজী মুহাম্মদ আবেদ সাহেব (রহ.) হযরত মাওলানা কাসেম নানুতুভী (রহ.) এর অনুপম নিষ্ঠা, উচু মাপের লিল্লাহিয়্যাত, সুদৃঢ় আত্মবিশ্বাস, দূরদৃষ্টি, এবং সুদূরপ্রসারী চিন্তা-চেতনার পবিত্র ফসল। প্রারম্ভকাল থেকেই তিনি এর সকল ব্যবস্থাপনা সং কর্মকান্ডে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। পরবর্তীকালে তিনি তার সমুদয় মেধা, প্রতিভা, জ্ঞান ও চিন্তাশক্তিকে এতে কেন্দ্রীভূত করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে দারুল উলুম দেওবন্দ উচুমাপের নিষ্ঠাবান ব্যবস্থাপক ব্যক্তিবর্গ ও বুযর্গ আসাতিজা-শিক্ষকমন্ডলীর সহযোগিতায় ধন্য হয়েছে। যার ফলশ্রুতিতে তাকওয়া, পবিব্রতা, নিষ্ঠা, বিনয়-বিন্্রতার প্রাণ পুরো পরিবেশকে জীবন্ত করে রাখে। এসব মহত্গুণাবলীতে সমৃদ্ধ মহান শিক্ষকমন্ডলীর মধ্যে মাওলানা ইয়াকুব নানুতুতী, শায়খুল হিন্দ মাওলানা মাহমৃদুল হাসান দেওবন্দী, মুফতী আযীযুর রহমান দেওবন্দী, মাওলানা গোলাম রাসূল বেলায়তী, মাওলানা আনোয়ার শাহ কাশ্িরী, মাওলানা হোসাইন আহমদ মাদানী, মাওলানা আসপর-হোসাইন দেওবন্দী এবং মাওলানা এজায আলী সাহেব প্রমুখের নাম অবিস্মরণীয় । দারুল উলুম দেওবন্দের কর্মপরিধি দিন দিন বিস্তৃত হতে চলেছে। তার খ্যাতি এর শিক্ষক মন্ডলীর জ্ঞান গভীরতা, যোগ্যতা, তাকওয়া, হাদীস: ও ফিকৃহ শাস্ত্রে তাদের বুৎপত্তির আলোচনা সর্বত্র ছড়িয়ে পড়ছে ক্রমশঃ যুগ-যুগাস্তরে ৷ ষার ফলে ভারতের প্রত্যন্ত অঞ্চল ও প্রতিবেশী বিভিন্ন দেশের প্রচুর সংখ্যক জ্ঞান পিপাসু ছাত্র জ্ঞানার্জনের মহান লক্ষ্য নিয়ে দারুল উলুমে ভর্তি হয়। ১৩৮০ হিজরী সালের পরিসংখ্যান মতে ছাত্রসংখ্যা ছিল দেড়হাজার ৭৮

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।