ষষ্ট পরিচ্ছেদ মুসলমানদের শিক্ষা ও সংস্কৃতির বর্তমান প্রাণকেন্দ্র ও তাদের শিক্ষা আন্দোলন সমূহ দারুল উলুম দেওবন্দ 8 ১৮৫৭ সালের জাযাদী আন্দোলন-ও জিহাদের (যার নেতৃত্ব দিয়ে দিয়েছিলেন ভারতীয় উপমহাদেশের ধর্মীয় নেতৃবৃন্দ) বিপর্যয়ের পর বিশেষতঃ মুসলমানদের মাঝে হীনমন্যতা, পরাজয়ের গ্রানী ও হতাশার এক ব্যাপক মহামারী পরিলক্ষিত হয় । ইংরেজ সরকারের (যারা ধর্মীয়ভাবে খ্রিস্টান ছিল) সফলতার প্রেক্ষিতে খিষ্টান মিশনারী এবং ধর্মযাজকদের সাহস অনেকাংশে বৃদ্ধি পায়। এবং তীরা পরিস্কার ভাষায় এই দস্তোক্তি করতে শুরু করে যে, এই ভারতবর্ষ ঈসা মসীহ (আ.) এর উপহার ও তার প্রদত্ত আমানত এবং এদেশে খ্রিস্টধর্ম ব্যাপকভাবে ছড়িয়ে দিতে তীরা অঙ্গিকারাবদ্ধ। অপরদিকে মুসলমানদের মাঝে পাশ্চাত্য শিক্ষাব্যবস্থা, জীবন দর্শন ও সংস্কৃতির প্রভাবে ধর্মীয় ও চারিত্রিক বিশৃংখল৷ দেখা দেয়। স্বীর-ধর্ম সম্পর্কে অজ্ঞতার বিস্তৃতি ঘটতে থাকে এবং সুস্পষ্টরূপে প্রতীয়মান হয় যে, আগামী প্রজন্ম নিশ্চিতভাবে স্বীয় ধর্ম বিশ্বাস্, সভ্যতা, সংস্কৃতি তাহবীব-তামাদ্দুন এবং শরীয়ত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এহেন পরিস্থিতিতে ভারতবর্ষের ওলামায়ে কেরাম ধর্মীয় ও শিক্ষাগত সম্পদের সুরক্ষা এবং মুসলমানদের ধর্মীয় বন্ধন হিফাষত এবং চেতনাবোধের সংরক্ষণকল্পে এমন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের গোড়াপত্তন আবশ্যক মনে করলেন যা রাজনৈতিক-বিপর্যয়ের পর ধর্মীয় ও চারিত্রিক পতনকে রুখতে সক্ষম হবে এবং এসব শিক্ষাঙ্গন থেকে এমন সব সুদক্ষ ব্যুৎপত্তির অধিকারী হবেন। যাঁদের মধ্যে একই সাথে দীওয়াতী হৃদয়, সৈনিকসুলভ খিদমত এবং ইসলামী জ্ঞানের বিকাশ ও মানসিকতা বিদ্যমান থাকবে পূর্ণমাত্রায়। যারা সরকারী পৃষ্ঠপোষকতা ছাড়াই এদেশে মুসলমানদের ধর্মীয় খিদমত, পথনির্দেশনা, জ্ঞানের প্রসার ও সংরক্ষণের গুরুদায়িত্ আস্তাম দিতে সক্ষম হবেন। এ ধারাবাহিকতায় দারুল উলুম ৭৭
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।