প্রমাণ বহন করে । আর এই নিষ্ঠা ও লিল্লাহিয়্যাতই তাদের প্রতিটি কাজকে সুপ্রসারিত, সুদৃঢ় ও সর্বজনীন গ্রহণযোগ্য করে তুলেছিল । জ্ঞানের গভীরতা ও ব্যাপক অধ্যয়ন ও গবেষণার পাশাপাশি অধ্যাত্মিক প্রয়োজন ও রোগ- ব্যাধির অনুভব ও তার প্রতিকারের জন্য স্বপ্রণোদিত উদ্যোগ এবং ইলমে সাথে সাথে একনিষ্ঠতা অর্জন ও আল্লাহর সাথে নিবিড় সম্্প গড়ার অধীর আগ্রহ সৃষ্টি করা ছিল সেই প্রাচীন শিক্ষা ব্যবস্থার একটি আলোকোজ্জল বৈশিষ্ট্য । যার একটি সুফল ছিল এই যে, সেই শিক্ষাব্যবস্থার জিম্মাদার আলেমদের সাথে সাধারণ মানুষের একটি সুসম্পর্ক গড়ে উঠেছিল, যা তাদের জীবনকে প্রভাবিত করে। দ্বিতীয় সুফল ছিল এই যে, তারা সমকালীণ পুঁজিবাদী তৎপরতার লোভনীয় হাতছানি এবং শাসক শ্রেণীর সাথে সম্পর্ক রাখার ক্ষেত্রে অনেক নৈতিক দূর্বলতা থেকে রক্ষা পেয়েছিলেন, যা সাধারণ জ্ঞান ও মেধার মাধ্যমে সম্ভব নয় । যে একাগ্রতা- নিষ্ঠা ও ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে সেইসব ওলামায়ে কেরাম ৭/৮শ' বছর পর্যন্ত নিজেদের দায়িত্ব পালন করেছেন এবং এলাকার পর এলাকা আলোকিত করেছেন। তা ছিল সেই সাহচর্য, আধ্যাতিক সাধনা ও আত্মশুদ্ধিরই ফল যা তারা সেই সব আধ্যাত্মিক কেন্দ্র ও মহান ব্যক্তিদের সংস্পর্শে লাভ করেছিলেন। শেষ পর্যন্ত আরবী মাদ্রাসাগ্তলোতে লেখা-পড়া শেষ করে কোন অধ্যাত্মিক পীরের সাহচর্য লাভ করে আত্মশুদ্ধি করার একটি রীতি চালু হয়ে যায়। এমন একটি নিয়ম হয়ে যায় যে, কিছু সময় সেসব অধ্যাত্মিক কেন্দ্রগুলোতে অতিবাহিত করে এমন কিছু পূর্ণতা অর্জন করা শুধু মাত্র জ্ঞান অর্জন করে লাভ করা সম্ভব নয়। মাওলানা লৃত্ফুল্লাহ্ সাহেবের দরসগাহে ইলম অর্জন করে ছাত্ররা পূর্বাঞ্চলের হেদায়তের কেন্দ্র মাওলানা ফজলে রহমান গঞ্জেমুরাদাবাদীর (রহ.) খেদমতে উপস্থিত হতেন। ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলের মাদ্রাসাগুলোর (দেওবন্দ সাহারানপুর) ছাত্রদের ঝৌক ছিল থানাভোন ও গংগোহ এর দিকে, যেখানে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কী (রহ.), হযরত মাওলানা রশীদ আহমদ গংগোহী এবং তাদের খলিফারা শিক্ষা-দীক্ষা ও দাওয়াত প্রসারের কাজে নিমগ্ ছিলেন৷ ৭৬
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।