ভারতবর্ষ থেকে শুরু করে আফগানিস্তান-ইরান পর্যন্ত বিস্তৃত একটি সর্বজনগ্রাহ্য পাঠ্যক্রম ও সিলেবাসের সফল প্রবর্তক মোল্লা নিজামুদ্দীন সাহালভী (রহ.) (মৃ.১১৬১ হি.)। কাদেরিয়া সিলসিলার বিখ্যাত পীর সৈয়দ আবদুর রাজ্জাক বানসাভী (রহ.) এর একনিষ্ঠ ভক্ত ও শিষ্যই ছিলেন না বরং এ মহান সাধকের আক্্দা-বিশ্বাসই ছিল তার জীবন দর্শন। তীর ভালবাসায় তিনি ছিলেন আকণ্ঠ নিমজ্জিত। “মানাকিবে রাজ্জাকিয়া' গ্রন্থের প্রতিটি শব্দে পীরের প্রতি তার অগাধ ভক্তি ও ভালবাসার বহিঃপ্রকাশ ঘটেছে। বিশ্ববিখ্যাত ইসলামী শিক্ষানিকেতন দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা ও দেওবন্দ সংস্কার আন্দোলনের পথিকৃৎ আল্লামা কাসেম নানুতুভী (রহ.) ও তার অন্যতম পৃষ্ঠপোষক ও মুরুব্বী আল্লামা রশীদ আহমদ গংগোহী (রহ.) উভয়ে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কীর (রহ.) খলিফা ছিলেন। নাদওয়াতুল উলামা লক্ষৌ আন্দোলনের প্রতিষ্ঠাতা মাওলানা সাইয়েদ আহমদ আলী মুংগীরী (রহ.) ছিলেন মাওলানা ফজলে রহমান গঞ্জেমুরাদাবাদী (রহ.) এর খলিফা | এভাবে ভারতবর্ষের শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে প্রতিটি সন্ধিক্ষণে কোন না কোন অধ্যাত্মিক সাধক ও পীরের পৃষ্ঠপোষকতা ছিল। যার সুদৃষ্টি সে কাজের মধ্যে ইখলাস, লিল্লাহিয়্যাত ও সার্বজনীন প্রভাব সৃষ্টি করেছিল। এটাও বড় শিক্ষণীয়, লক্ষণীয় এবং কাকতালীয় নয় যে, অধিকাংশ বড় বড় নামকরা আলেমদের এমন সব অধ্যাত্বিক ব্যক্তিত্দের সাথে ছিলেন না এবং আলেম হিসেবে তাদের কোন প্রাতিষ্ঠানিক স্বীকৃতিও ছিলনা । যেমন- সৈয়দ আহমদ শহীদ (রহ.) এর সাথে সৈয়দ ইসমাঈল শহীদ রেহ.) ও আবদুল হাই বোরহানভী (রহ.) -এর মতো যুগের অদ্বিতীয় আলেমের সম্পর্ক, সৈয়দ আবদুর রাজ্জাক বানসাতীর সাথে মোল্লা নিজামুদ্দীনের (রহ.) মতো জগছ্িখ্যাত আলেমের সম্পর্ক। হযরত ইমদাদুল্লাহ্ মুহাজির মক্কীর (রহ.) সাথে মুজতাহিদ পর্যায়ের আলেম মাওলানা কাসেম নানুতুভীর (রহ.) সম্পর্ক। এ বিল্ময়কর বাস্তবতা সেসব মহান আলেমের নিষ্ঠা, অকৃত্রিম সত্যানুসন্ধিৎসা ও হৃদয়ের বিশালতার ৭৫
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।