তাদের অধ্যাত্মিক গুরু পীর-মাশায়েখদের সামনে দেখা যেতো পরম বিনয়ী ও নিষ্প্রাণ দেহের মতো! আত্মগৌরব ও বিনয়ের এই দুই বিপরীতমুখী গুণের দুর্লভ সমাবেশ ছিল সেসব নিষ্ঠাবান আলেমদের চরিত্রের অন্যতম ভূষণ। ভারতবর্ষের শিক্ষাব্যবস্থার ইতিহাসে এই বাস্ত বতাটি কেউ অস্বীকার করতে পারবেনা যে, যেসব ব্যক্তিত্বকে আল্লাহ তা'লা সার্বজনীন গ্রহনযোগ্যতা, সমাদর ও অমর খ্যাতি দান করেছেন এবং যারা শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতে বিশ্ববিখ্যাত শিক্ষা কেন্দ্রগুলোতে ইলমের খিদমত করে গেছেন তাদের সাথে সমকালীন কোন না কোন পীর-বুযুর্গের সাথে অবশ্যই সম্পর্ক ছিল। সর্ব প্রথম ভারতের শিক্ষাকেন্দ্ গুলোতে তিন জন ব্যক্তিত্বের আবির্ভাব হয়। তাদের ছাত্র-শিষ্যরাই পরবর্তী কয়েক শতাব্দী ধরে জ্ঞানের গ্রদ্ীপ জ্বেলে রেখেছিলেন । তারা হলেন, মাওলানা আবদুল মুক্তাদির কিন্দী থানেশ্বরী (মৃ.৭৯১ হি.) তার ছাত্র মাওলানা খাজগী দেহলভী (মৃ.৮০৯) এবং শেখ আহমদ থানেশ্বরী (মৃ.৮০১)। এ তিনজনই 'চেরাগে দেহলী" (দিল্লির প্রদীপ) নামে খ্যাত শেখ নাসির উদ্দীন এর দীক্ষাপ্রাপ্ত মুরীদ ছিলেন । শিক্ষা-দীক্ষার ক্ষেত্রে অপর এক অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন আল্লামা ওজীহুদ্দীন নাসরুল্লাহ্ গুজরাটী (মৃ.৮৯৮ হি.) যিনি জীবনের ৬৭টি বছর আহমদাবাদে মা'কুলাত ও মানকুলাত পড়ানোর মধ্যে অতিবাহিত করেন। পড়েছিল এবং নিজ নিজ স্থানে ইল্মের খিদমতে নিয়োজিত ছিল। জীবদ্দশাতেই তিনি উত্তাজুল আসাতিজা অভিধায় ভূষিত হয়েছিলেন। জাহানাবাদ, জৌনপুর ও লক্ষৌ শহরের আশে পাশে তিনিই ছিলেন একমাত্র জ্ঞানের প্রদীপ যার আলোয় সমগ্র অঞ্চল আলোকিত ছিল । তিনি ছিলেন শেখ মুহাম্মদ গাউস গোয়ালিয়ারী এর একজন বিশিষ্ট মুরীদ ও খলিফা । তিনি তার পীরের আন্তরিক দোয়া লাভে ধন্য হয়েছিলেন। অনুরূপভাবে শাহ পীর মুহাম্মদ লাখনোভী এবং মাওলানা গোলাম নকশবন্দ উভয়ে চিশতিয়া তরিকার বায়আত ও এযাযত প্রাপ্ত ছিলেন। তারা একই সাথে মাদ্রাসা ও খানকার কাজ করতেন। ৭8
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।