সমকালীন রাজা-বাদশাহ ও প্রতাপশালী নৃপতিগণ ছাড়াও বড় বড় জমিদারগন মাদ্রাসার সব খরচ বহন করা ও ছাত্র-শিক্ষকদের খিদমত করার সুযোগ পাওয়াকে নিজেদের জন্য বড় সৌভাগ্যের বিষয় মনে করতেন। তাদের আন্তরিক সহযোগিতা ও উৎসাহের ফলে দেশের আনাচে কানাচে অসংখ্য মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। মাওলানা গোলাম আলী আযাদ বিলগ্রামী নিজের এলাকা অযোধ্যার তৎকালীন অবস্থার বিবরণ দিতে গিয়ে লিখেছেন ৪ “সমগ্র অযোধ্যা ও এলাহাবাদ অঞ্চলের প্রতি ৫০/১০ ক্রোশ অন্তর অন্তর সরকারী বৃত্তি ও জায়গীর প্রাপ্ত উচ্চ বংশীয় অভিজাত শ্রেণীর লোকজন বসবাস করতেন। তারা মসজিদ' মাদ্রাসা ও খানকাহ গুলো আবাদ করে রাখতেন । আর শিক্ষকরা সবত্র জ্ঞানের আলো বিতরণে ব্যস্ত থাকতেন । উদ্দীপনা সৃষ্টি করতেন। জ্ঞান পিপাসু ছাত্ররা দলে দলে এক শহর থেকে অন্য শহরে সফর করতেন । যেখানেই ইলম অর্জনের সুযোগ পেতেন লুফে নিতেন। প্রত্যেক এলাকার জনগণ এসব ছাত্রদের খাওয়া-দাওয়া অন্যান্য প্রয়োজন পূরণ এবং এই মোবারক জামা'য়াতের খিদমতের জন্য দু'পায়ে খাড়া থাকতেন । এটাকে পরম সৌভাগ্য মনে করতেন। আত্মশুদ্ধি ও আহলে দীলের সাথে সম্পর্ক ৪ প্রাচীন শিক্ষাব্যবস্থার যারা কর্ণধার তাদের উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য হলো- ইলমী যোগ্যতা, পান্ডিত্য জগতজুড়া সুনাম-সুখ্যাতির পাশাপাশি তারা আত্মশুদ্ধি ও আল্লাহ্র সাথে নিবিড় সম্পর্ক স্থাপনের প্রতিও মনোনিবেশ করতেন । তীরা ইল্মে যাহির অর্জনের জন্য যোগ্য শিক্ষক ও দক্ষ আলেমের সাহচর্য যেমন অপরিহার্য জ্ঞান করতেন-তেমনি নিজেদের আধ্যাত্িক পূর্ণতা অর্জনের জন্য খাঁটি পীর-আওলিয়া ও অধ্যাত্মিক সাধকদের দরবারে ধর্না দেয়াকেও আবশ্যক মনে করতেন। এতে করে তাদের সুনাম-সুখ্যাতি ও মর্যাদা কোন ভাবে ক্ষুন্ন হতোনা । একদিকে যুগের রাজা-বাদশাহ ও শাসকদের সামনে তাদেরকে আত্মমর্ধাদাবোধ সম্পন্ন ও রাজকীয় মন-মেজাযে দেখা যেতো অপরদিকে ৭৩
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।