Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

ঘটনায় ভরপুর। “তারিখে ফিরিশতা” এর লেখক মুহাম্মদ কাছেম বিজাপুরী লিখেছেন ঃ “একবার আলেমকুল শিরোমনি কাজী শিহাবুদ্দীন দৌলতাবাদী অসুস্থ হয়ে পড়লে সুলতান ইবাহীম শরকী তাকে দেখতে গেলেন । কুশল জিজ্ঞাসা ও প্রয়োজনীয় কথাবার্তা শেষ করার পর চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশ দিলেন। এর পর এক গ্লাস পানি চাইলেন পানির গ্রাসটি মাওলানার মাথার উপর থেকে ঘুরিয়ে নিয়ে পানিটুকু নিজে পান করলেন । বললেন, হে আল্লাহ্‌! কাজী সাহেবের রোগটি আমাকে দিন এবং তাকে সুস্থ করে দিন।” (তারীখে ফেরেস্তা, ৪খ.পৃ- ৬৭৭) আমীর ফতুল্লা শিরাজীর মৃত্যুতে শোকবাণী দিতে গিয়ে সম্রাট আকবর লিখেছিলেন 8 “যদি ইংরেজরা তাকে বন্দী করে মুক্তিপণ স্বরূপ আমার পুরো রাজকোষ দাবী করে বলতো তবুও আমি এ সওদা বড় সস্তা ও লাভজনক মনে করতাম । এ মহামূল্যবান কুহিনুরের সামনে অন্য সব কিছুকে আমি তুচ্ছ জ্ঞান করতাম ।” সম্রাট শাহজাহান মোল্লা আবদুল হাকীম শিয়ালকুটাকে দুইবার রৌপ্যের সাথে আর কাজী মুহাম্মদ আসলাম হারভী (আল্লামা মীর জাহিদের পিতা) কে একবার স্বর্ণের সাথে পরিমাপ করেছেন । এটা ছিল প্রাটান রাজা-বাদশাহ কর্তৃক যোগ্য লোকদের স্বীকৃতির একটি পন্থা। “আগসানে আরবায়া' এর লেখক মাওলানা ওয়ালিউল্লাহ ফিরিঙ্গী মহত্লী মাওলানা বাহুরুল উলুমকে মান্বাজে দেয়া রাজকীয় সঘর্ধনার চিত্রায়ন করেছেন এভাবে ৪ “....মাওলানা সাহেবকে বহনকারী পান্ধী যখন রাজপ্রাসাদের কাছে পৌছল তিনি নামতে চাইলেন নবাব ওয়ালাজাহ্‌ ইশারায় বললেন, জনাব তাশরীফ রাখুন, এর পর নিজে এগিয়ে এসে পান্ধীতে কাধ লাগিয়ে প্রাসাদে নিয়ে গেলেন। সিংহাসনের উপর নিজের জায়গায় তাকে বসালেন। এর পর মাওলানার পদচুম্বন করে বললেন, আমার কী সৌভাগ্য যে, আমার বাড়িতে আপনার পবিত্র পদরধুলি পড়েছে! সত্যি আপনি আজ আমার বাড়ি আলোকিত করেছেন ।” ৭২

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।