Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

একশ' ছাত্র আছে, যতক্ষণ না তাদের খাবার ও আবাসনের ব্যবস্থা করা হবে আমার পক্ষে আসা সম্ভব নয় । যখন মুন্সী সাহেব সব ছাত্রদের দায়িত্ব গ্রহন করতে সম্মত হলেন-তিনি তাশরীফ আনলেন । মাদ্রাজের নবাব সাহেব মাওলানা সাহেবের জন্য মাসিক এক হাজার রূপী নির্ধারণ করেছিলেন যার সবটাই তিনি ছাত্রদের জন্য ব্যয় করতেন। লাখনৌর ফিরিঙ্গী মহল্লায় বসবাসরত তার পরিবার-পরিজনের কাছে এর কোন অংশ পৌছতোনা । এ ব্যাপারে কথা বলার জন্য তার ছেলে মাওলানা আবদুন নাফে' মাদ্রাজে গেলেন এবং পিতার সাথে এ ব্যাপারে আলাপ করলেন কিন্ত মাওলানা তার নিয়মের ব্যত্যয় ঘটালেন না। ফলে সাহেবজাদা ব্যর্থ- মনোরথ হয়ে লাখনৌ ফিরে আসেন । শিক্ষকদের সাথে ছাত্রদের সম্পর্ক £ শিক্ষকদের সাথে ছাত্রদেরও এমন সম্পর্ক ছিল যা সৌতার্দ্য- সম্প্রীতি ও আন্তরিকতার চূড়ান্ত রূপ। এ ক্ষেত্রে নিয়োক্ত ঘটনাটি ইতিহাসের পাতায় অস্নান হয়ে থাকবে । একবার মোল্লা নিজামুদ্দীন ফিরিঙ্গী মহল্্ীর মৃত্যুর সংবাদ রটে গেল। এখবর শুনে সৈয়দ যারীফ আযিমাবাদী নামের তার এক ছাত্র কাদতে কাদতে অন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। সৈয়দ কামালুদ্দীন আযিমাবাদী নামক অন্য এক ছাত্র এ শোক সহ্য করতে না পেরে মৃত্যু বরণ করেন। পরে জানা গেল এ খবর ভুল ছিল। এধরণের ঘটনা বিরল কিন্তু তা সেকালের ছাত্রদের আত্মত্যাগ ও বিশ্বস্ততা, শিক্ষকদের প্রতি তাদের অকৃত্রিম ভালবাসা ও শ্রদ্ধার প্রমান বহন করে। সেকালের ওলামায়ে কেরাম নিজেদের রচিত গ্রন্থে শিক্ষকদের যে বর্ণনা দিয়েছেন তা থেকেই তীদের সম্পর্কের গভীরতা আঁচ করা যায়। সমকালীন রাজা-বাদশাহ ও ক্ষমতাসীনদের মূল্যায়ন £ প্রাচীন শিক্ষাব্যবস্থার অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল যে, সমকালীন রাজা-বাদশাহ , আমির-ওমারাহ ও নামি দামী ব্যক্তিবর্গ, বড় বড় আলেমদের সেবা ও তাদের আরামের ব্যবস্থা করতে পারাকে নিজের জন্য পরম সৌভাগ্য ও সাফল্য মনে করতেন । ভারতবর্ষে ইসলামী শাসনামলের ইতিহাস এসব রাজা-বাদশাহ ও আমির-ওমারাহদের সম্মান প্রদর্শনের ৭৯

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।