Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

শিয়ালকোটী, মৌলানা আলী আসগর কন্নোজী এদের প্রত্যেকের শিক্ষকতার সময় ছিল ৬০ বছর । মৌলানা আহমদ আমীটভী যিনি মোল্লা জিযুন নামে সমধিক পরিচিত জীবনের শেষ দিন পর্যন্ত দরস দিয়ে গেছেন। শিক্ষকদের সবটুকু সময় (মানবিক প্রয়োজন ও অল্প বিশ্রাম ব্যতীত) দারস ও তাদরীসেই কাটতো। কোন কোন আলেমতো খাবার সময় এমনকি চলাফেরার সময়ও পড়াতেন। মোল্লা আবদুল কাদের বাদাউনী নিজেদের উস্তাদ আবদুল্লাহ বাদাউনী সম্পর্কে লিখেছেন, তিনি যখন সওদা করতে বাজারে যেতেন তার পেছনে পেছনে ছাত্রদের একটি বিশাল জামা'আত থাকতো । সেই অবস্থাও তিনি তাদের পড়াতেন শেষযুগের এক প্রখ্যাত আলেম ও শিক্ষক মাওলানা আবদুল হাই ফিরিঙ্গী মহল্লী ফজরের নামাযের পূর্বে কিছু ছাত্রদের সময় দিতেন এবং একটি ক্লাস নিতেন । প্রাচীন যুগের অনেক শিক্ষককেরই এমন অভ্যাস ছিল। (মুস্তাখাবৃত তাওয়ারীখ,পৃ.৫৬) ছাত্রদের সাথে সম্পর্ক £ ছাত্রদের সাথে শিক্ষকদের এমন গভীনন সম্পর্ক থাকতো যে, বর্তমান শিক্ষাব্যবস্থায় যার দৃষ্টান্ত বিরল। শিক্ষকরা ছাত্রদেরকে আপন সন্তানতৃল্য শ্েহ করতেন । অধিকাংশ সময় তাদের পড়ালেখার খরচ বহন করতেন। সম্রাট আকবরের আমলের রাজ চিকিৎসক এবং বিখ্যাত শিক্ষক হাকীম আলা গিলানী সম্পর্কে “তাযকিরায়ে ওলামায়ে হিন্দ” এর গ্রন্থকার লিখেছেনঃ “তিনি সর্বক্ষণই দরসে লিপ্ত থাকতেন ছাত্রদের ছাড়া খাবার গ্রহন করতেন না।' মৌলানা আফযাল জৌনপুরীর সাথে ছাত্রদের এমন সম্পর্ক ছিল যে, তার অন্যতম ছাত্র মোল্লা মুহাম্মদ জৌনপুরীর ইন্তেকাল হলে তিনি যার পর নাই শোকে মুহ্যমান হয়ে পড়েন। মৌলানা গোলাম আলী আযাদ বিলগ্রামী লিখেছেন, ৪০দিন পর্যন্ত তাকে কেউ হাসতে দেখেননি । ৪০দিন পর পর তিনি তার প্রিয় ছাত্রের সাথে একত্রিত হয় পরপারে পাড়ি জমালেন। আলেমকুল শিরোমনি মৌলানা আবদুল আলী বাহরুল উলৃমকে মুন্সী সদরুদ্দীন যখন বিহার আসতে বললেন এবং আকর্ষণীয় বেতনের প্রস্তাব দিলেন তখন তিনি বললেন, আমার সাথে ৭০

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।