Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

“মাওলানা আবদুর রহীম (মূ. ১২৩৪হি.) রামপুরে এক মাত্রাসায় পড়াতেন। রোহিলা খান্ডের ইংরেজ গভর্ণর মিষ্টার হকিংস তাকে মাসিক আড়াইশ রুপি বেতনে ব্রেলী কলেজে অধ্যাপনার প্রস্তাব দিলেন এবং প্রতিশ্রুতি দিলেন যে, কিছু দিনের মধ্যে বেতন আরো বাড়ানো হবে, পদোন্নতিও হবে । তিনি অপরাগতা প্রকাশ করে বললেন, “রিয়াসত' থেকে আমি যে দশ রূপী করে পাই তা বন্ধ হয়ে যাবে। হকিংস বললেন আমি তো আপনাকে এর চেয়ে বহুগুন বেশী দিচ্ছি। এর তুলনায় এ সামান্য বেতনের কী মুল্য আছে? এবার তিনি অপরাগত প্রকাশ করে বললেন, আমার বাড়িতে একটি কুল গাছ আছে যার ফল খুবই মিষ্ট এবং আমার প্রিয়। ব্রেলীতে আমি তা খেতে পারবনা । ইংরেজ সাহেব এবারও মাওলানার মনের কথা বুঝতে ব্যর্থ হলেন। বললেন, রামপুর থেকে নিয়ে আসার ব্যবস্থা করা হবে । আপনি ব্রেলীতে বসেই ঘরের গাছের কুল খেতে পারবেন। এবারও মাওলানা বললেন, আরেকটি সমস্যা আছে, তা হলো আমার যে ছাত্রটি রামপুরে আছে তার পড়ালেখা বন্ধ হয়ে যাবে। আর আমি সেবা থেকে বঞ্চিত হয়ে যাব ৷ ইংরেজ সাহেব এবারও হার মানলেন না। বললেন, তার ভরণ পোষণের ব্যবস্থা করবো ব্রেলীতে সে আপনার কাছে পড়বে এবং নিজেকে গড়ে তুলবে । অবশেষে মাওলানা তার তৃনীরের শেষ তীরটি নিক্ষেপ করলেন যার কোন জবাব ছিলনা ইংরেজ সাহেবের কাছে। বললেন, আপনার সব কথাই সত্য কিন্তু শিক্ষাদান করে বিনিময় গ্রহণ করা সম্পর্কে কী জবাব দিব আল্লাহর কাছে ?” | উদ্ধৃতি নুযখাতুল খাওয়াতির,পৃ,৩২৪) লেখা-পড়ায় আত্মমগ্রতা ঃ পঠন-পাঠনে প্রাচীন যুগের শিক্ষকদের মনোযোগ ও আত্মমগ্রতা এত গভীর ছিল যে, বাস্তব দৃষ্টান্ত ও ঘটনা বর্ণনা করা ছাড়া তা কল্পনাও করা যায়না । পঠন পাঠনই তাদের আত্মার খোরাক, ইবাদত ও জীবনের একমাত্র ব্রতে পরিণত হয়েছিল। জীবনের দীর্ঘ থেকে দীর্ঘতম সময় রাত- দিন একাকার করে তারা লেখা-পড়ায় আত্ম নিমগ্ন থাকতেন । আলেমকুল শিরোমনি আল্লাম ওজীহুদ্দীন গুজরাটী ৬৫/৬৭ বছর পর্যন্ত শিক্ষকতা করেছেন। মৌলানা আবদুস সালাম লাহোরী, মোল্লা আবদুল হাকীম ৬৯

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।