“একদিন আমি মীর সৈয়দ মুবারকের খেদমতে হাযির হলাম তিনি অযু করতে দীড়িয়ে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলেন। কিছুক্ষণ পর হুঁশ ফিরে আসলে আমি এর কারণ জানতে চাইলাম । অনেকক্ষণ পীড়াগীড়ির পর হুযুর বললেন, তিনদিন ধরে একটি দানাও মুখে দিইনি । অথচ এসময়ে তিনি কারো কাছে তার অভাবের কথাও প্রকাশ করেননি, কিছু গ্রহণও করেননি ।. একথাশুনে আমার খুবই করুনা হল। আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে গেলাম এবং হুযুরের পছন্দনীয় খাবার তৈরী করে নিয়ে এলাম। প্রথমে তিনি খুব হাসিখুশি ও মুহাব্বত দেখালেন এবং আমার জন্য দোয়া করলেন। এর পর বললেন, যদি কিছু মনে না কর একটি কথা বলব £? আমি বললাম, অবশ্যই । এধরনের খাবারকে সুফীদের পরিভাষায় 'তা'আমে ইশরাফ' (যে খাবারের প্রতি অন্তর লালায়িত থাকে) বলা হয়। ফেক্হর দৃষ্টিতে যদিও এমন খাবার হালাল তদুপরি তিনদিন অনাহারে থাকার পর তো শরীয়তে মৃত খাওয়াও হালাল। কিন্তু তাসাউফের নীতি অনুসারে “ত''আমে ইশরাফ"জায়েষ নয়। একথা শুনার পর আমি আর কিছু না বলে মজলিস থেকে উঠে গেলাম। খাবারগুলোও বাইরে নিয়ে গেলাম । কিছুক্ষণ দরজার বাইরে দাড়িয়ে আমি খাবারগুলো নিয়ে আমি আবার ভেতরে ঢুকলাম এবং বললাম খাবারগুলো নিয়ে যখন আমি বাইরে চলে গেলাম তখন কি আপনার মনে খাবারগুলো পুনরায় ফিরে আসার ত্রান আশা ছিল ? তিনি বললেন, না। এবার আমি সবিনয়ে আরয করলাম, তবে তো-এ খাবার আপনার কামনা ছাড়াই এসেছে । সুতরাং এ গুলো খাওয়াতে আশা করি আপনার কোন আপত্তি নেই। কারণ এগুলো 'তা'জামে আশরাফ' নয়। আমার এই ব্যাখ্যাটি হুযুরের খুবই ভাল লাগল । বললেন, তুমি খুব চালাকি করেছো এর পর ডিভি র বারা রলো সিসি, এঘটনাটি অস্বাভাবিস্র ও অদ্ভুত মনে হলেও ভারতের ধর্মীয় ইতিহাসে শিক্ষকদের ত্যাগ-তিতিক্ষা, নিষ্ঠা, নির্মোহতা ও সীমাহীন অভাব-অনটনের প্রমাণবহ এরকম অসংখ্য ঘটনা পীত্তয়া যায়। যা ছিল সে শিক্ষা ব্যবস্থার আহিচ্ছেদ্য অংশ। শিক্ষকদের নিষ্ঠা ও ত্যাগের আরেকটি ঘটনা যা এক শতাব্দী পরের তাও কম বিস্ময়কর নয় £ 55 ৬৮
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।