পঞ্চম পরিচ্ছেদ প্রাচীন শিক্ষা ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য প্রাচীন শিক্ষাব্যবস্থা সব ধরনের ত্রুটি ও দুর্বলতা থেকে সম্পূর্ণ মুক্ত ছিলনা । বিষয়ের বিচারে এর বিভিন্ন দিক সমালোচনার যোগ্য ও সংশোধনের মুখাপেক্ষী ছিল। কিন্তু যারা এ শিক্ষাব্যবস্থার প্রবর্তক ও উদ্ভাবক তাদের অস্থি-মজ্জায় মিশে যাওয়া চিন্তাধারা ও ধর্মীয় চেতনার কারণে এর মধ্যে এমন কিছু বিশেষত্ব ছিল যা আধুনিক শিক্ষা ব্যবস্থায় অনুপস্থিত । বক্ষ্যমান নিবন্ধে অত্যন্ত সংক্ষিপ্তাকারে তার কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট আলোচনা করা হবে । কয়েকটি শিরোনামের অধীনে ভারতের ধর্মীয় ইতিহাসের হাজারো পাতাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য-অগুনতি দৃষ্টান্ত ও ঘটনাবলীর কিছু অংশ তুলে ধরার প্রয়াস পাবো । নিষ্ঠা ও ত্যাগ নিঠা ভা রানি যেহেতু শিক্ষা দান ও শিক্ষা অর্জনের পরকালীন সওয়াব এবং শিক্ষকদের ধর্মীয় মর্যাদা তাদের মন-মেজাযে মিশে ছিল, তাদের বিশ্বাস ও ঈমানের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছিল সেহেতু তাদের সবাই না হলেও এমন লোকের সংখ্যা মোটেও কম ছিলনা, যারা শুধু মাত্র আল্লাহর সন্তষ্টি অর্জন ও পরকালীন পুণ্যলাভের আশায় পঠন প্রাঞ্ঠনে লিপ্ত ছিলেন এবং এটাকেই সবচেয়ে বড় ইবাদত ও সৌভাগ্য মনে করতেন। অনেক শিক্ষক চরম দারিদ্য ও অভাব-অনটনে দিনাতিপাত করতেন। ভারতীয় উলামাদের জীবনী মূলক প্রাটীন গ্রন্গুলোতে যেসব মহান শিক্ষকদের দুনিয়া বিমুখতা, ত্যাগ তিতিক্ষা, দারিদ্র্য ও অসহায়ত্বের মর্মস্পশী বিবরণ পাওয়া যায়। সেরকম একটি ঘটলা-নিন্দে উদ্ধৃত করছি। প্রখ্যাত ভারতীয় ইতিহার্সিবেত্ত মাওলানা গোলাম আলী আযাদ তার '্মা*আছিরুল কিরাম" শীর্ষক গ্রন্থে বিলগ্রামের প্রসিদ্ধ মুহাদ্দিস মীর সৈয়দ মুবারক (মূ. ৯১১৫হি.) জীবনের একটি ঘটনা সয় উত্তাদ তুফাইল ুহাম্মদ বিলধামীর জবানীতে বর্ণনা করেছেন। তিনি বলেন £ ৪8255 ৬৭
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।