Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

অন্যান্য মুসলিম দেশে বিরল। এভাবে তাদের চিন্তার গভীরতা ও সৃক্ষতা, আধ্যাত্মিকতা ইত্যাদি সবই ভারতের শক্তির ফলাফল, যা বহুকাল থেকে এ অঞ্চলে ক্রিয়াশীল রয়েছে। ভারতের মুসলমানগণ একটি নতুন ইসলামী ভারতীয় সভ্যতার গোড়াপত্তন করেছেন এবং এমন নীতিধারার রূপ দিয়েছেন যার মধ্যে ইসলামের বিশ্বজনীন সভ্যতা ও দর্শন একই সাথে পরিলক্ষিত হয় । সাথে সাথে ইসলামী চিন্তাধারা ও নৈতিকতা অপরাপর অতিথি সভ্যতা অনেক পরিবর্তনও গ্রহন করেছে। যদিও এসব সভ্যতা ও বিজয়ী জাতির জী'বনধারার বৈশিষ্ট্যের সাথে ভারতের পুরনো সভ্যতার কোন সম্পৃক্ততা নেই। ভারতের এক সংবেদনশীল কবি ও জাগ্রত মুসলিম বিবেক খাজা আলতাফ হোসাইন হালী (রহ.) তার কবিতায়ও এ ব্যাপারে অভিযোগ করেছেন।* বাস্তবতা হল এই, কোন সভ্যতা অন্য সভ্যতাকে কেবল প্রভাবিত করে নিজে প্রভাব গ্রহন করে না, বিশ্ব ইতিহাসের এমন ঘটনা বিরল কাহিনী। এটা মানুষের স্বভাব ও প্রকৃতি বিরোধী । কারণ মানব জীবন আদান-প্রদানের মর্যাদাপূর্ণ নীতিতে বিশ্বাস করে । আর এরই মাঝে তার বিকাশ, উন্নতি, বিশালতা ও পরিবর্তনের রহস্য নিহিত রয়েছে। ১ দ্রষ্টব্য হালীর কবিতা “ শিকওয়ায়ে হিন্দ” কুল্লিয়াতে হালী। ৬৬

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।